প্রেমের টানে ভারত পাড়ি দিলেন কিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে উত্তরপ্রদেশ। ক্রস বর্ডার সম্পর্ক এখন ট্রেন্ডিং একটি বিষয়। সীমা হায়দারের পর এই ঘটনা এখন প্রায়শই দেখা যায়। এবার উত্তরপ্রদেশের ছেলেকে বিয়ে করতে হাজার হাজার মাইল পেরিয়ে ভারতে এলেন দক্ষিণ কোরিয়ার এক নারী। ইতিমধ্যে তাঁরা বিয়েও সেরেছেন। খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ায় গিয়ে স্থায়ী যাবেন।

জানা গিয়েছে, সুখজিৎ সিং চার বছর আগে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন। সেখানে বুসানের একটি কফি শপে কাজ করতেন। এই কফি শপেই কিম বো-নি বিলিং এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন। সেই থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। তাঁরা চার বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিল। সুখজিৎ ছয়মাসের জন্য ভারতে বাড়ি ফিরেছিল। দু’মাস পর কিমও ভারতে চলে আসেন। স্থানীয় একটি গুরুদ্বারে শিখ রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়।

সুখজিৎ জানিয়েছে, ” কিম ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসেন, বিশেষ করে পাঞ্জাবি গান। তিনি স্থানীয় ভাষা জানেন না, কিন্তু আমাদের সঙ্গীত উপভোগ করেন। তার কাছে  সবকিছুই নতুন।” কিম সুখজিৎ এবং তার পরিবারের সাথে একটি খামারবাড়িতে রয়েছেন। সে তিন মাসের ভিসায় ভারতে এসেছেন। এক মাস পর নিজের দেশে অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় ফিরবেন। সুখজিৎ তিন মাস পর বুসানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানেই দম্পতি স্থায়ী হবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের