ঝাড়গ্রামে নৃপেনপল্লীতে বাড়ি থেকে উদ্ধার হল গাঁজা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২৫০ গ্রাম মাদক দ্রব্য সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাটি রবিবার রাতে ঝাড়গ্রাম শহরের নৃপেনপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সৌমিক কুন্ডু। বাড়ি ঝাড়গ্রাম(Jhargram) শহরের নৃপেনপল্লিতে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সৌমিক কুন্ডুর বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় দুইশো পঞ্চাশ গ্রাম গাঁজা(Ganja) উদ্ধার করেন। পাশাপাশি সৌমিক কুন্ডুকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানায় নিয়ে আসেন। এদিন সোমবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে(jhargram Court) তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ,ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে ঘটলো চুরি । ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে চুরি গেল বাড়ির গহনা শহ নগদ টাকা । সোমবার সকালে বাড়ির লোকেরা বাড়িতে ফিরে দেখতে পায় বাড়ির ভেতর সবকিছু ছাড়িয়ে ছটিয়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার(Gaighata P.S.) অন্তর্গত কোথা পাড়া এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য