মহাকাশে ঠাঁই হল শ্রাবন্তীর, তারাদের দেশে নাম লেখালেন চর্চিত নায়িকা

আসলে সম্প্রতি মহাকাশে লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হয়েছে শ্রাবন্তীর নামে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে তা ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে গিয়েছে। এই খবরটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থল ছেড়ে একেবারে আকাশে অবস্থান নিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আকাশ কথাটা শুনেই অবাক হয়ে গেলেন তাই তো, না না অবাক একদম হবেন না, নায়িকার কিছু হয়নি! আসলে তাঁর নামটা সম্প্রতি তারাদের দেশে স্থান পেল। সম্প্রতি একটি তারার নামকরণ হল অভিনেত্রীর নামে। যেমন গতবছর আরও একটি তারান নামকরণ হয়েছিল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের নামে। এমনিতে তো অভিনেত্রী শ্রাবন্তীকে ঘিরে চর্চার শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি জানতে সর্বদা উৎসুক হয়ে থাকেন নেটিজেনরা। ৩ নং বিয়ে করেও টিকল না তাঁর দাম্পত্য। বর্তমানে তৃতীয় স্বামী রোশনের করা মামলায় ঝুলে রয়েছেন অভিনেত্রী।

তাই কয়েক বছর হয়ে গেল, তাঁরা মনের দিক দিয়ে আলাদা কিন্তু খাতায়-কলমে এখনও স্বামী-স্ত্রী। এদিকে তাঁর চতুর্থ-পঞ্চম প্রেম নিয়ে চর্চা চলছেই অবিরত। যদিও নায়িকা এইসব বিষয়ে একেবারেই পাত্তা না দিয়ে জীবনের স্রোতে এগিয়ে যাচ্ছেন। এবার ব্রহ্মান্ডে থেকে যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম, সেই ব্যবস্থাই করলেন নায়িকা। আর আজই এই বড় খবরটি শেয়ার করলেন অভিনেত্রী। বর্তমানে একের পর এক ছবি তাঁর ঝুলিতে। সঙ্গে রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বও সামলে যাচ্ছেন। এরই মাঝে ১৩ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। আর জন্মদিনের উপহারের হিসেবেই অভিনেত্রী তারাদের দেশে তাঁর নয়া পরিচিতির বিষয়ে জানালেন। ঝড়ের গতিতে ভাইরাল হল শ্রাবন্তীর এই পোস্ট।

ঠিক কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

আসলে সম্প্রতি মহাকাশে লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হয়েছে শ্রাবন্তীর নামে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে তা ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে গিয়েছে। এই খবরটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ২৮ জুলাই এই তারার নামকরণ করা হয়েছে। প্রায় একমাস পর সার্টিফিকেট পেল তিনি। যা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী, আর ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাঁকে শুভেচ্ছা জানালেন। বর্তমানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যস্ত দেবী চৌধুরানী ছবির শুটিং-এ। যা প্রায় ৫ টি ভাষায় মুক্তি পাবে এবং বাংলা চলচ্চিত্র জগতের বিগেস্ট বাজেটের ছবি হাতে চলেছে এটি। সেই নিয়েই আপাতত ব্যস্ত অভিনেত্রী।

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ