৭০ হাজার টাকা অনুদান পুজো ক্লাবগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ৪০ হাজার ক্লাব তথা পুজো কমিটিগুলিকে এখন পুজোর জন্য ৭০ হাজার টাকা করে অনুদান দিতে রাজ্য সরকারের ২৮০ কোটি টাকা খরচ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় বাংলা, জয় বাংলা, জয় দুর্গার জয়। ঢাকে কাঠি পড়ে গেল বাঙালির মহোৎসবের। সেই কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আসন্ন শারদোৎসবের(Durga Puja) প্রস্তুতির বৈঠক সেরে ফেললো রাজ্য সরকার থুড়ি বাংলার অগ্নিকন্যা। এদিন বিকালে কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(Netaji Indoor Stadium) পুজো কমিটির(Club and Puja Committee) কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এবারে রাজ্য সরকারের তরফে পুজোকমিটি তথা ক্লাবগুলিকে ৬০ হাজার টাকার জায়গায় ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলের ওপর দুই-তৃতীয়াংশ ছাড় মিলবে।

আরও পড়ুন ডাকঘর কর্মীদের Postal Co-Operative Society-তে কোটি টাকার তছরুপ

শারদোৎসবের গোটা পর্ব কীভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং যাতে নির্বিঘ্ন করা যায়, সেই জন্য প্রতি বছর পুজোর মাস দুয়েক আগে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকী সভা করেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হল না। রাজ্যের ভাঁড়ারে নিদারুণ আর্থিক টানাটানি থাকার মধ্যেও মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে যোগ দেন। সেখান থেকে তিনি উৎসবের সময় রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি রাজ্যের নানা দফতরগুলিকে নির্দেশ দেন যাতে তাঁরা ওই সব পুজো কমিটিকে বিজ্ঞাপণ দেয় দফতরের নানা উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরতে। প্রতি বছর পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান সহ বিদ্যুতের বিল, দমকলের ছাড়পত্র, পুরসভার অনুমতি ইত্যাদি বিষয়ে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুন হোটেল থেকে উদ্ধার নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ

গত বছর প্রত্যেকটি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার কমিটিগুলি বাড়তি কী কী পেতে চলেছে, সেদিকে এদিন সকাল থেকেই সকলের নজর ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন সভার শেষ দিকে এই প্রসঙ্গে সবাইকে একটু হতচকিত করে দেন। তিনি বলেন, সরকারের টাকার খুব অভাব। তাই সরকারি অনুদান যদি অর্ধেক করে দিই! সেই কথা শুনে পুজো কমিটিগুলির প্রতিনিধিরা কার্যত কাঁদো কাঁদো মুখে ‘না না’ করে ওঠেন। পরে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবার আর ৬০ হাজার টাকা নয়, পুরো ৭০ হাজার টাকার অনুদান মিলবে রাজ্যের তরফে। কলকাতায় প্রায় ২৭০০ দুর্গাপুজো হয়। গোটা রাজ্য ধরলে সংখ্যাটা প্রায় ৪০ হাজার। সেই হিসাবে এই ৪০ হাজার ক্লাব তথা পুজো কমিটিগুলিকে এখন পুজোর জন্য ৭০ হাজার টাকা করে অনুদান দিতে রাজ্য সরকারের ২৮০ কোটি টাকা খরচ হতে চলেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে