মাউয়ির বিধ্বংসী দাবানলকে নিজের রান্নাঘরের অগ্নিকাণ্ডের সঙ্গে তুলনা বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইদানিং মুখ খুললেই বেফাঁস মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই বেফাঁস মন্তব্যের জন্য গোটা দুনিয়ার কাছে হাসির খোরাক হচ্ছেন। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না। সোমবার ফের নতুন করে বেফাঁস মন্তব্য করে বসেছেন হোয়াইট হাউসের অধীশ্বর। হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়িতে সাম্প্রতিক সময়ের বিধ্বংসী দাবানলকে নিজের বাড়ির রান্নাঘরের অগ্নিকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন বাইডেন। আর দেশের প্রেসিডেন্টের ওই মন্তব্যে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন মাউয়ি দাবানলে সর্বস্ব হারানো পরিবারের সদস্যরা। 

চলতি মাসের ৮ অগস্ট বিধ্বংসী দাবানলে কার্যত ধ্বংসের চেহারা নেয় হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়িরের লাহাইনা শহর। সরকারি তথ্য অনুযায়ী, ওই বিধ্বংসী দাবানলে প্রাণ হারিয়েছেন ১১৪ জন। যদিও বেরসকারি মতে মৃতের সংখ্যা পাঁচ শতাধিক। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে পতে বসেছেন লাহাইনার কয়েক হাজার পরিবার। মাউয়ির দাবানলকে শতাব্দীর ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন স্থানীয় গভর্নর।

সোমবার হোয়াইট হাউসে মাউয়ি দাবানলের শিকার হওয়া সর্বস্ব হারানোর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাউয়িয়ের বাসিন্দাদের সমবেদনা জানাতে গিয়েই নিজের জ্ঞানের প্রকাশ ঘটান ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। ১৩ মিনিটের ভাষণে তিনি বলেন, ‘আমি আপনাদের যন্ত্রণা বুঝি। অগ্নিকাণ্ডের শিকার হয়ে ঘরহারা হয়েছিলাম আমি। আজ থেকে ১৯ বছর আগে ২০০৪ সালে বজ্রপাত থেকে আমার ডেলাওয়ারের বাড়ির রানাঘরে আগুন লেগেছিল। ওই সময়ে সাংবাদিক সম্মেলনে আমি ওয়াশিংটন ছিলাম। খবর পাওয়ার পরেই আমি ধরে নিয়েছিলাম, আর হয়তো বা স্ত্রী জিলকে দেখতে পাব না। কিন্তু অগ্নিযোদ্ধাদের ধন্যবাদ। ঘটনার খবর পেয়েই দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। আমার স্ত্রী জিল প্রাণে রক্ষা পেয়েছিল।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল