সাঁকরাইকের ধোবাশোল গ্রামে গ্রামবাসীদের এখনো জোটেনি পাকা রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জোটেনি পাকা রাস্তা। এক হাঁটু কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত। রাস্তার ওপর এক হাঁটু কাদা ,কোথাও আবার জমেছে জল, ভোগান্তির শিকার ঝাড়গ্রাম(Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের পাকটিয়া,কালসেনা, ধোবাশোল গ্রামের বাসিন্দাদের।বাড়ি থেকে বেরোনোই দায় গ্রামের বাসিন্দাদের। গ্রামে ঢুকতেও চায়না অ্যাম্বুলেন্স(Ambulance)। কেউ অসুস্থ হলে কাঁধে করে তুলে নিয়ে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে হয় পাকা রাস্তায়।

দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার হাল বেহাল। হাঁটু কাদা ভর্তি রাস্তা। নাকাল নিত্যযাত্রী‌ ও স্কুল পড়ুয়ারা ।ভোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি। কিন্তু রাস্তা আর হয় না। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের(Sakrail Block) পাকটিয়া গ্রাম থেকে ধোবাশোল গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার হাল বেহাল। হাঁটু কাদার মধ্য দিয়ে গ্রামবাসীদের নিত্যদিনের যাতায়াত। বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষের।

ওই প্যাচপ্যাচে কাদা রাস্তার ওপর দিয়েই সাধারণ মানুষ,ও স্কুল পড়ুয়াদের যাতায়াত,ঘটছে দূর্ঘটনা। নতুন রাস্তার দাবি এলাকাবাসীর। জেলাশাসক(DM) দাবি করেছেন, তিনি সবেমাত্র যেহেতু পঞ্চায়েতগুলি গঠন হতে চলেছে, সেটা হয়ে গেলেই ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিচ্ছেন দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান যাতে হয় তা দেখার জন্য।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য