ফের কন্যা সন্তানের মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস

আমি কৃতজ্ঞ যে আমাদের পরিবার পূর্ণ হয়েছে, আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। আমরা আরও একটি কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছি। আমাদের মেয়ে ও মা দুজনেই সুস্থ আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার জগতে একের পর এক সুখবর। বর্তমানে সেলিব্রিটিদের ঘরে দ্বিতীয় সন্তানের প্রবেশ বিষয়টি ট্রেন্ডিংয়ে রয়েছে। প্রথম সন্তান জন্ম দেওয়ার ছয় বছর পর আবারও মা হলেন আমেরিকান প্রাক্তন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। প্রথমবার তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যাঁর নাম অলিম্পিয়া ওহানিয়ান। আবারও তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, যাঁর নাম আদিরা রিভার ওহানিয়ান। মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নিয়েছেন উইলিয়ামসের স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান।

পরিবারের নতুন সদস্য সম্পর্কে অ্যালেক্সিস ওহানিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি কৃতজ্ঞ যে আমাদের পরিবার পূর্ণ হয়েছে, আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। আমরা আরও একটি কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছি। আমাদের মেয়ে ও মা দুজনেই সুস্থ আছেন।” ২০২২ সালে US ওপেনে, উইলিয়ামসের পেশাদার ক্যারিয়ার নতুন মোড় নেয়। ইভেন্ট চলাকালীন, তিনি তাঁর পারিবারিক জীবনে আরও মনোনিবেশ করার জন্যে টেনিস কেরিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

চলতি বছর মে মাসে নিউইয়র্কের মেট গালার মঞ্চ থেকে তিনি দ্বিতীয়বার গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। উইলিয়ামস ৪১ বছর বয়সে প্রায় ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ঈর্ষণীয় রেকর্ড গড়েছেন। টেনিস জগতে তাঁর আইকনিক অবস্থান সত্ত্বেও, তিনি পরিবারকে ঘিরেই বাকি জীবনটা কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। খেলাপ্রেমীদের জন্য বুধবার (২৩ আগস্ট) অপেক্ষা করছে বেশ কয়েকটি ম্যাচ। যার মধ্যে আছে, ভারত-আয়ারল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টিফোর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের