মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন মারাঠা অভিনেতা সিদ্ধার্থ

হ্যাপি সেকেন্ড ইনিংস আই! আপনার একজন সঙ্গী দরকার, তুমি তোমার বাচ্চাদের ছাড়াও একটি জীবন চাও, সুন্দর মুক্ত পৃথিবী ডিজার্ভ করো, আমি কখনই বুঝতে পারিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানদের মানুষ করতে বাবা-মা প্রাণপাত করে দেন। কিন্তু কটা সন্তান বড় হয়ে বাবা- মায়ের জন্যে ভাবেন! যদি তাই হত, আজ বৃদ্ধাশ্রমগুলি ফাঁকাই রয়ে যেত। ভিড় জমত না সন্তানদের দ্বারা অবহেলাগ্রস্থ পিতা-মাতার। কিন্তু সবাই বোধহয় এমন হয়না, বাবা মারা যাওয়ার পর কেউ কেউ মায়ের জীবনও গড়ে দিয়েছে। এমন উদাহরণও পৃথিবীতে অনেক। সম্প্রতি মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর তাঁর মা তথা কিংবদন্তি অভিনেত্রী সীমা চান্দেকারের জন্য দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছেন। সিদ্ধার্থ বুধবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ম্যাচ মেকিং থেকে মায়ের দ্বিতীয় বিয়ের আরাধ্য ছবি দিলেন অভিনেতা। ছবির সঙ্গে ক্যাপশনে সিদ্ধার্থ লিখলেন, ”হ্যাপি সেকেন্ড ইনিংস আই! আপনার একজন সঙ্গী দরকার, তুমি তোমার বাচ্চাদের ছাড়াও একটি জীবন চাও, সুন্দর মুক্ত পৃথিবী ডিজার্ভ করো, আমি কখনই বুঝতে পারিনি। একা একা বেঁচে থাকা কতটা কষ্টের? এতদিন সবার কথা ভেবেছো, সবার জন্য পা বদলিয়েছ। এখন শুধু তুমি তোমার নতুন সঙ্গীর কথা চিন্তা করো। তোমার বাচ্চারা সবসময় আপনার পিছনে আছে। আমার জীবনের আরেকটি সুন্দর বিয়ে দেখলাম। আমি তোমাকে ভালোবাসি আই! শুভ বিবাহিত জীবন।”

সিদ্ধার্থের পোস্টটিতে অভিনন্দন জানিয়েছেন অন্যান্য তারকারা। অভিনেত্রী অদিতি গোবিত্রিকর লিখেছেন, ”আন্তরিক অভিনন্দন- এটা খুব সুন্দর।” অভিনেত্রী অমরুতা খানভিলকার ”এত এত সুন্দর। অনেক অনেক অভিনন্দন।” অশোক সরফের স্ত্রী, নিবেদিতা মন্তব্য করেছেন ”আশ্চর্য এটা এত সুন্দর সিদ্ধার্থ সীমাকে অভিনন্দন জানাই আমি তার জন্য খুব খুশি এবং তোমার মতো একটি ছেলের জন্য তাকে অভিনন্দন জানাই তুমি দুজনের জন্যই অনেক অনেক ভালবাসা।”

কাজের সামনে সিদ্ধার্থ

২০০৭ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘হামনে জিনা শিখ লিয়া’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ। পরে, তিনি মারাঠি সিনেমায় চলে আসেন এবং বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তাঁর প্রথম মারাঠি ছবি জেন্দা, যা ২০১০ সালে মুক্তি পায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল ঝিম্মা নামের একটি ছবিতে। ছবিটি বক্সঅফিসে খুব সফল হয়েছিল এবং ১৪ কোটি রুপি আয় করেছিল, যা ২০২১ সালের দ্বিতীয় সর্বোচ্চ-আয়কারী মারাঠি চলচ্চিত্রে পরিণত হয়েছিল।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?