ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ-র জন্যে প্রস্তুত করিনা, দিলেন ইঙ্গিত

সম্প্রতি, একটি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীকে এবার নেটফ্লিক্সের পরবর্তী প্রজেক্টে দেখা যাবে। যা শীঘ্রই মুক্তি পেতে চলেছে। যদিও এই বিষয়টি গতবছরই প্রকাশ্যে এসেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিনেমা-সিরিয়ালের থেকেও দর্শক বেশি ভিড় জমাচ্ছে ওয়েব প্লাটফর্মগুলির উপর। আর সেই কারণেই অনেক তারকাই এখন ওয়েবসিরিজের উপর ঝুঁকছে বেশি। ইতিমধ্যেই বলিউডের প্রথম সারির নায়িকা যেমন কাজল, রবিনা, জুহি চাওলা, শিল্পা শেট্টি-সহ একাধিক অভিনেত্রী ওয়েব দুনিয়ায় নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুরও। অবশেষে তিনি নিজেই সেই ইঙ্গিত দিলেন। করিনাকে শেষবার দেখা গিয়েছে, আমির খান অভিনীত লাল সিং চাড্ডাতে, যেটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে। অভিনেত্রীকে পরবর্তীতে নেটফ্লিক্সে দেখা যেতে পারে। আজ একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী সেই ইঙ্গিতই দিলেন।

ভাইরাল ভিডিওতে, করিনা কাপুর খানকে লোকেদের দ্বারা উপস্থাপিত বিভিন্ন স্ক্রিপ্ট শুনতে দেখা যায়। তবে, সবাই তাঁকে একই ধরণের চরিত্রের প্রস্তাব দিচ্ছে। কিন্তু অভিনেত্রীর কোনও স্ক্রিপ্টই পছন্দ হচ্ছেনা। অবশেষে তিনি যখন হাল ছেড়ে দিলেন, তখনই একটি ঘোষণা শোনা যায়। তবে এটা নিশ্চিত যে, অভিনেত্রী এবার এমন একটি প্রজেক্টে দেখা যাবে, এর আগে তাঁকে কখনও দেখা যায়নি। তাতে অভিনেত্রীর আকর্ষণীয় ভূমিকা কী আছে বলে মনে হচ্ছে।

 

সম্প্রতি, একটি নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীকে এবার নেটফ্লিক্সের পরবর্তী প্রজেক্টে দেখা যাবে। যা শীঘ্রই মুক্তি পেতে চলেছে। যদিও এই বিষয়টি গতবছরই প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রীর ওয়েব সিনেমাটি সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। সম্ভবত এর নাম হতে চলেছে, জান জান। আগামী মাসে করিনা কাপুর খানের জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে। এর ট্রেলার সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুম্বইতে লঞ্চ হতে পারে। এছাড়াও তাঁকে তব্বু এবং কৃতি স্যাননের সঙ্গে দ্য ক্রু তে দেখা যাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে