জাতীয় কুস্তি সংস্থার নির্বাসন নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন না হওয়ায় জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। যার ফলে বিশ্ব কুস্তি সংস্থার কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। ফলে শোরগোল পড়ে গিয়েছে। জাতীয় কুস্তি সংস্থার নির্বাসনকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আন্তর্জাতিক কুস্তি সংস্থা ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করেছে শুনে আমি স্তম্ভিত। গোটা দেশের কাছে এ এক তীব্র অস্বস্তিকর পরিস্থিতি। কেন্দ্রীয় সরকার কুস্তিগিরদের সঙ্গে চূড়ান্ত অবিচার করেছে। কুস্তিগির বোনেদের হেনস্থা করা হয়েছে। অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। যারা অপরাধীদের শাস্তি না দিয়ে আড়াল করছে তাদের বিরুদ্ধে গোটা দেশবাসীর উচিত রুখে দাঁড়ানো। হিসাব বুঝে নেওয়ার দিন বেশি দূরে নয়।’

উল্লেখ্য, বিদায়ী সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই জাতীয় কুস্তি সংস্থায় ডামাডোল শুরু হয়েছে। গত ৩০ মে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য জাতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না করানো হলে সদস্যপদ স্থগিত রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল। গত ১৫ জুলাই ওই সময়সীমা শেষ হয়ে যায়। তার মধ্যে নির্বাচন সম্পন্ন না হওয়ায় বুধবার রাতেই জাতীয় কুস্তি সংস্থাকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা।  

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম