ক্যান্সারের কাছে হার মানলেন মরাঠা অভিনেতা মিলিন্দ সাফাই

অ্যায় কুঠে কে কর্তে'-তে মধুরানী প্রভুলকরের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সাফাই। তাঁর অভিনয় দক্ষতা তুখোড়। যে কারণে মারাঠি ইন্ডাস্ট্রিতে বেশ পপুলার হয়ে উঠেছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র ২৪ ঘন্টা আগে গতকাল বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বর্ষীয়ান মরাঠি অভিনেত্রী সীমা দেও। আর শুক্রবার ক্যান্সারের কাছে হার মেনে মাত্র ৫৩ বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন মরাঠা অভিনেতা মিলিন্দ সাফাই। বিখ্যাত মরাঠি টিভি শো ‘অ্যাই কুঠে কে কার্তে’-এর সুবাদে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন। 

মুম্বইয়ের একাসধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিলিন্দ ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন। তাই এই শোয়ে সংক্ষিপ্ত উপস্থিতির পর, অভিনেতা কাজ থেকে বিদায় নেন। গত কয়েক মাস ধরে তিনি এই রোগের সঙ্গে লড়াই করছিলেন। শেষমেশ মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা। ২৫ আগস্ট নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলিন্দ সাফাই। মিডিয়া রিপোর্ট অনুসারে, মিলিন্দ সাফাই ২৫ আগস্ট সকাল ১০.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন।

‘অ্যায় কুঠে কে কর্তে’-তে মধুরানী প্রভুলকরের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সাফাই। তাঁর অভিনয় দক্ষতা তুখোড়। যে কারণে মারাঠি ইন্ডাস্ট্রিতে বেশ পপুলার হয়ে উঠেছিলেন অভিনেতা। ‘মহারাষ্ট্রচি হাস্য যাত্রা’ নির্মাতা শচীন গোস্বামীও মিলিন্দ সাফাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর ফেসবুক পেজে অভিনেতাকে স্মরণ করে একটি নোট শেয়ার করেছেন। তিনি মারাঠি সিরিয়াল এবং চলচ্চিত্রে শক্তিশালী ভূমিকা পালন করার পাশাপাশি, হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন সাফাই। তিনি মারাঠি সিনেমা যেমন ‘100 দিন’, ‘সাং তু আহেস কা’ এবং আরও অনেক কিছুর অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে