পোকা খাবার দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, অভিযোগ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা গ্রামের ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমনির বিরুদ্ধে পোকা খাবার দেওয়ার অভিযোগ উঠল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রিতা টিকাদার(Rita Tikadar) নামে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিদিমণি বাচ্চাদেরকে পোকা খাবার দিচ্ছেন এবং তিনি সঠিক সময়ে স্কুলে আসেন না। বারংবার অভিযোগ জানানো সত্বেও সমস্যার সুরাহা হয়নি বলে দাবি তাদের।

গ্রামবাসীদের আরও অভিযোগ, তারা তাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দিদিমণিকে জানালে ওই দিদিমণি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দিদিমনির স্বামী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদর্শন করেন বলেও অভিযোগ তাদের। এই বিষয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন,”ওই দিদিমণি স্কুলে ঠিকভাবে পড়ান না, বাচ্চাদেরকে পোকা খাবার দেন, ওনাকে অভিযোগ জানাতে এলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা এই দিদিমনির অপসারণ চাইছি।”

শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি রিতা টিকাদারকে আটকে রেখে ক্ষোভ জানাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ ,সেই সময়ই ওই দিদিমণি ঘুর পথে ওই অঙ্গনওয়ানাড়ি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও দিদিমনির পালিয়ে যেতে চাননি বলে দাবি করেছেন। গ্রামবাসীদের অভিযোগ(Aligation) সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানিয়েছেন তিনি। ছাত্র-ছাত্রীদের পোকা খাবার দেওয়া প্রসঙ্গে ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি রীতা টিকাদার  বলেন, যে খাবার আসে আমি সেই খাবারই দিই।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী