ষ্টেশনের মধ্যে সন্তান প্রসব করলেন বিহারের বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেনের মধ্যেই শুরু হয় প্রসব বেদনা। শেষ অবধি রেলকর্মীরদের সহায়তায় সন্তান জন্ম দিলেন বিহারের বাসিন্দা বিবিনা খাতুন। বনাঞ্চল এক্সপ্রেসে করে স্বামীর সঙ্গে বিহার যাচ্ছিলেন তিনি। বীরভূমের মুরারই স্টেশনের কাছে ট্রেন পৌঁছতে প্রসব বেদনা শুরু হয় মহিলার।  

রেলের নিরাপত্তা কর্মীরা বিষয়টি জানতে পেরে মুরারই রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নামান পরিবার সহ মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্টেশন ম্যানেজার মহেশ কুমার। কয়েকজন মহিলাকে প্রাথমিক দেখভালের জন্য ডাকা হয়। এরপর একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। পরে মা ও শিশুকে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, একমাস আগেও দক্ষিণ-পূর্ব রেলের মেচেদা স্টেশনে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। মুম্বই থেকে কলকাতায় ফেরার পথে ডাউন মুম্বই মেলে এই ঘটনা ঘটে। জুন মাসেও বর্ধমান স্টেশনে ট্রেনের মধ্যে সন্তান প্রসব করেছিলেন আরেক এক মহিলা। কেরল থেকে উত্তর দিনাজপুরে বাড়ি ফেরার পথে এই  প্রসব বেদনা শুরু হয়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের