বনগাঁতে পোষ্য সারমেয়কে ধারালো অস্ত্রের কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: পোষ্য সারমেয়কে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত শিবপুর বল্লভপুর এলাকায়। এমন অমানবিকতার দৃশ্য দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ । এরপরই গুরুতর আহত অবস্থায় ওই সারমেটিকে তার মালিক নিয়ে আসে বনগাঁ থানায়(Banga P.S.) এবং পরবর্তীতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়। তারপরেই সারমেটির চিকিৎসার জন্য এগিয়ে আসেন বনগাঁ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বনগাঁ স্ট্রিট ডগস নামে সংগঠনটি ওই জখম সারমেয়র শরীরে চারটি সেলাই করে ।বর্তমানে ওই সারমেয় সুস্থ আছে।

 

এ বিষয়ে ওই পশ্য সারমেয় মালিক সুব্রত মল্লিক(Subrata Mallick) বলেন, আমি বিগত এক বছর ধরে ওকে বাড়িতে লালনপালন করছি । প্রতিদিনের মতো আজ রাতের বেলা খাবার পরে ওকে আমি বাইরে ছেড়ে দি এবং ও কিছুক্ষণ বাইরে ঘুরে এসে আবার ঘরে ঢুকে যায় । আজ রাতের বেলা আমি যখন ওকে ছাড়ি, তার খানিকক্ষণ পরেই ও ছুটে আমার বাড়ি চলে আসে দেখতে পাই ওর পিঠের মধ্যে একটা কাঁচি ঢোকানো রয়েছে এবং অঝোরে রক্ত বেরোচ্ছে। আমি তৎক্ষণাৎ দেরি না করে খোঁজ নিতে শুরু করি কে ঘটনাটি ঘটালো । জানতে পারি আমার প্রতিবেশী অশোক সরকার এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে । আমি তারপরেই বনগাঁ থানার দারস্ত হয়ে এবং বনগাঁ থানায় অভিযোগ দায়ের করি । এর পরেই বনগাঁ স্ট্রিট ডগ(Banga Street Dog) নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাদারা আমাদেরকে দেখে ছুটে আসে এবং আমার সারমোটির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেয় । বর্তমানে আমার পোষ্যটি সুস্থ আছে|

 

এছাড়াও ফুলন মল্লিক ওই পোষ্যটির মালকিন আজ রাতে এই জঘন্য ঘটনাটি যে ঘটিয়েছে তার শাস্তির দাবি করেন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা কেউ না ঘটাতে পারে তার তীব্র প্রতিবাদ জানান|এছাড়াও এ বিষয়ে বনগাঁ স্ট্রিট ডগস এর সদস্য তন্ময় দাস বলেন, আমরা আজ রাত সাড়ে দশটা নাগাদ বনগাঁ থানার মোড় থেকে আমাদেরই এক সদস্য মারফত খবর পাই একটি সারমেয়কে কোন রকম ভাবে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে এবং ওই পোষ্যকে নিয়ে তার মালিক বনগাঁ থানার দারস্থ হয় এবং পরবর্তীকালে আমরা ওই স্থানে পৌঁছে  ওই জখম সারমেয়র দায়িত্ব নিয়ে শরীরে চারটি সেলাই করে ।বর্তমানে ওই সারমেয় সুস্থ আছে।

 

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী