Loading live market data...
Loading active stocks...
Connecting...

অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার নয়নজুলি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিহাট ব্লকের আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া খোড়গাছি এলাকার মাঠের মধ্যে পাঠ পচানোর নয়নজুলি থেকে  এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে এলাকারই এক চাষী মাঠে যাচ্ছিল চাষার কাজ করতে সেই সময় নজর যায় নয়ানজুলির দিকে সেখানে দেখতে পায় একটি অল্প বয়সী মেয়ে জলের মধ্যে ডুবে রয়েছে।

সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজন ডেকে আনে তারপর খবর দেওয়া হয় কাটিহার পুলিশ ফাঁড়িতে(Katihar Police Fari) ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবতীর দেহ উদ্ধার করে, ময়নাতনদের জন্য বসিরহাট জেলা হাসপাতালের(Bashirhat Hospital) পুলিশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে কে বা কারা এইখানে নিয়ে এসে তাকে শ্বাসরোধ করে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তবে কি ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে? না এর পেছনে অন্য কোন কারণ আছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। ওই যুবতীর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে,অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল শনিবার বর্ধমান ২ নম্বর ব্লকের হাট গোবিন্দপুর কলেজের হোস্টেলের পাশে কালনা বর্ধমান রোডের ধারে একটি ড্রেন থেকে।স্থানীয়রা এই মৃতদেহটিকে দেখতে পেয়ে থানায় খবর দিলে শক্তিগড় থানার পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলটিকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে।এই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন বর্ধমান ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কুমার ও সহ-সভাপতি সনদ মন্ডল।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ