নীলগঞ্জে ঘটনাস্থলে এসপি ও ডিএম , স্থানীয় বাসিন্দাদের তুমুল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, নীলগঞ্জ: বারাসতের বাজি কারখানাতে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে হাজির হন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক(DM) শরৎকুমার দ্বিবেদী এবং বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার(SP) ভাস্কর মুখোপাধ্যায়। মৃতের সংখ্যা নিয়ে এখনো দ্বন্দ্বে পুলিশ প্রশাসন। ঘটনাস্থল এবং বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোম খোঁজ খবর নিয়ে সঠিক মৃত ও আহতর সংখ্যা জানাতে পারবে বলে জানান জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ৯ জনের।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায়, ২১ মে রবিবার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। পর পর দু’জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার সাড়ে তিন মাস কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ এলাকা। এ বারও কাঠগড়ায় সেই বেআইনি বাজি কারখানা। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

এগরা ও বজবজে বিস্ফোরণের ঘটনার পর থেকেই বেআইনি বাজি উদ্ধারে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। সে সময় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরেও(Duttapukur) পুলিশি অভিযানে উদ্ধার হয়েছিল২০০ কুইন্টাল বাজি। কিন্তু তারপর আর কোন অভিযান হয়নি।দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েত এলাকায় সে সময় গোপন সূত্র মারফত খবর মেলে, কাঠুরিয়া এলাকায় ইবাদত মণ্ডল নামে এক জনের বাড়িতে প্রচুর বাজি মজুত রয়েছে। সেই খবর পাওয়ামাত্রই বারাসতের এসডিপিওর নেতৃত্বে ইবাদতের বাড়িতে তল্লাশি চালায় দত্তপুকুর থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছিল বেআইনি বাজি।

কিন্তু তারপর আবার সব অভিযান থেমে গিয়েছিল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোনোভাবেই বেআইনি বাজি মজুদ করা যাবে না এবং তা নজর রাখতে হবে পুলিশকে । লাগাতার চালাতে হবে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসন আরও সচেতন হলে রবিবার সকালে এই দুর্ঘটনা এড়ানো যেত। স্থানীয় এক বাসিন্দার কথায়, প্রশাসনের ব্যর্থতায় এই সব কারখানা চলে। একাধিক জায়গায় বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।’’ স্থানীয় এক ব্যক্তি সামসুলের বাড়িতে ইট-পাটকেল ছোড়ে এলাকার ক্ষুব্ধ জনতা। তাঁর বিরুদ্ধেই মূল অভিযোগ। সেই নাকি বেআইনি বাজি কারখানা চালানোর মূল পান্ডা।এদিকে দত্তপুকুর এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তার কাছে যে রিপোর্ট এসেছে তা অনুযায়ী বাজিকে ফের বোমা মজুদ বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। ঘটনাস্থলে যে ঘটনা ঘটেছে তার পেছনে তিনি রাজনৈতিক অভিযোগ দিয়ে আছে বলে মনে করছেন কারণ যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তারা নাকি সকলে আইএসএফ কর্মী। যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকাটিতে আইএসএফ সমর্থক জিতেছেন পঞ্চায়েতে। তাই এই ঘটনার পেছনে আইএসএফের অভিসন্ধি রয়েছে বলে বাবলা রায় দাবি করেন।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী