জ্যাভলিনে দুবার স্বর্ণপদক জয়, ভারতের ‘সোনার ছেলে’ নীরজকে অভিনন্দন বলিউডের

এর আগে কেউই অ্যাথলেটিক্সে এতটা সফলতা অর্জন করেনি, যা করে দেখালো ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তাঁর গুণ তো আছেই, সঙ্গে তাঁর সৌন্দর্য্যেও মুগ্ধ গোটা দেশবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাত তো না একেবারে চাবুক, লম্বা চেহারা, সুঠাম চেহারা, ফর্সা ত্বক, যাকে বলে একেবারে পারফেক্ট সুদর্শন পুরুষের উদাহরণ। অলিম্পিক জেতার পর তিনি লাইমলাইটে এসেছিলেন, সঙ্গে এসেছিল
তাঁর বাহন বর্ষা অর্থাৎ জ্যাভলিন। পেয়েছেন বিশ্ববাসীর কাছে পরিচয় ভারতের সোনার ছেলে হিসেবে। হ্যাঁ, কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন! তাঁর হাত দিয়েই ভারতে এলো ২ টি স্বর্ণপদক। বর্ষা নিক্ষেপ করে ভারত মায়ের কাছে সঞ্চিত হল তাঁর এনে দেওয়া দুটি স্বর্ণপদক। এর আগে কেউই অ্যাথলেটিক্সে এতটা সফলতা অর্জন করেনি, যা করে দেখালো ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তাঁর গুণ তো আছেই, সঙ্গে তাঁর সৌন্দর্য্যেও মুগ্ধ গোটা দেশবাসী।

গতকাল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জ্যাভলিনে আবারও গোল্ড মেডেল জিতলেন নীরজ। ২০২১ সালে অলিম্পিকে প্রথমবার অ্যাথলেটিক্সে ভারতকে সোনা এনে দিয়েছিলেন তিনিই। সোনা জিতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ক্রীড়াবিদ হয়ে উঠলেন নীরজ। পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৮৮.১৭মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে স্বর্ণ জিতলেন বছর ২৫ এর নীরজ। দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। যিনি ৮৭.৮২ মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে রৌপ্য পদক জিতেছিলেন। সোশ্যাল মিডিয়ায় নীরজকে শুভেচ্ছা জানাতে ভিড় জমল ভক্তদের, সঙ্গে বলিউড সেলিব্রিটিদেরও।

করিনা কাপুর খান, শহিদ কাপুর, আয়ুষ্মান খুরানা, ফারহান আখতার, মালাইকা অরোরা, অভিষেক বচ্চন, ভূমি পেডনেকার এবং অনুষ্কা শর্মা-সহ নীরজকে তাঁর ব্যতিক্রমী কৃতিত্বের জন্য অভিনন্দন জানালেন। করিনা কাপুর খান ইনস্টাগ্রামে টুর্নামেন্ট থেকে নীরজের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “তোমার জন্য খুব গর্বিত @neeraj_chopra (স্বর্ণপদক এবং ভারতীয় পতাকা ইমোজি) #WorldChampion।”
শাহিদ কাপুর সোনার পদক ধরে থাকা নীরজের একটি ছবি পোস্ট করে লিখলেন, “আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন @neeraj_chopra কে অভিনন্দন।”

পরিচালক ফারহান আখতারও একই রকম ছবি শেয়ার করে লিখেছেন, “অভিনন্দন (তালির ইমোজি) এগিয়ে যাও।” অভিষেক বচ্চন লিখলেন, “আবারও, @neeraj_chopra আমাদের গর্বিত করল।”
অনুষ্কা শর্মা নীরজের কৃতিত্ব শেয়ার করে লিখলেন, “অভিনন্দন @neeraj_chopra! এটি অসাধারণ। ভারতের জন্য এটি খুবই একটি গর্বের মুহূর্ত।” মালাইকা অরোরা লিখেছেন, “ভারতের জন্য আরেকটি গর্বের জয়। অভিনন্দন @neeraj_chopra।” আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকার এবং অন্যান্য সেলিব্রিটিরাও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে