দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে বাগদান সারলেন আরমান মালিক

আরমান সোমবার তাঁর ইনস্টাগ্রামে তাঁদের বাগদানের কিছু সুন্দর ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন। ছবিতে দেখা যাচ্ছে, আরমান হাঁটু গেড়ে আশনার দিকে তাকিয়ে বিয়ের প্রস্তাব দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। আর তারকাদের লাভ রিলেশনের কথা জানতে সবাই উৎসুক। তবে আজ যাঁর বাগদানের কথা বলব, তা শুনে দেশের সমস্ত রমণীর হৃদয় ভেঙে যেতে পারে, তাই মনকে শক্ত করুন আগে। বাগদান সারলেন বলিউডের হার্টথ্রব গায়ক আরমান মালিক। সম্পর্কে সুরকার অনু মালিকের পরিবারের সদস্য আরমান। বলিউডে খুব কম দিনই রাজত্ব তাঁর, আর তাতেই নিজের সুমধুর কন্ঠের দ্বারা ভক্তের দিল জয় করে নিয়েছেন তিনি। অবশেষে সমস্ত রমণীর রাতের ঘুম কেড়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে বাগদান সারলেন গায়ক। আরমান সোমবার তাঁর ইনস্টাগ্রামে তাঁদের বাগদানের কিছু সুন্দর ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন। ছবিতে দেখা যাচ্ছে, আরমান হাঁটু গেড়ে আশনার দিকে তাকিয়ে বিয়ের প্রস্তাব দেন। আর তাঁর গার্লফ্রেন্ড একেবারে অবাক হয়ে গিয়ে বলেন, অবশ্যই হ্যাঁ! ক্যাপশনে গায়ক তাঁর বান্ধবীর সঙ্গে বাগদানের কথা উল্লেখ করে জানান, তাঁরা তাঁদের নতুন জীবন শুরু করতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় আশনাও ছবি শেয়ার করে ক্যাপশনে দিলেন, “তোমার বিশ্বাসের উপর আস্থা, আমাকে তোমার করে নেওয়ার জন্যে ধন্যবাদ।”

আরেকটি ছবিতে, আশনার আঙুলে বড় হীরার আংটি জ্বলজ্বল করছিল। এবং তৃতীয় ছবিতে আরমান এবং আশনাকে একটি ঘনিষ্ঠ আলিঙ্গন অবস্থায় দেখা গিয়েছে। আরমান, আশনার ছবিগুলি তাঁদের বন্ধু এবং ভক্তদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। পাশাপাশি গায়কেদ তারকা বন্ধুরাও শুভেচ্ছা জানিয়েছেন।বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, এশা গুপ্তা, জারিন খান-সহ আরও অনেকে আরমানকে অভিনন্দন জানিয়েছেন। রিয়া চক্রবর্তী লিখেছেন, অনেক অনেক অভিনন্দন। ঈশান খট্টর লিখেছেন, ” আহ তোমাকে অভিনন্দন ।” অন্যদিকে, দিব্যাঙ্কা ত্রিপাঠি বলেছেন, “অভিনন্দন! নতুন সূচনার জন্য অভিনন্দন! “

আরমান মালিক ও আশনা শ্রফের সম্পর্ক

অগস্টে, আশনার জন্মদিনের দিন আরমান প্রথম আশনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেন। একটি মিষ্টি জন্মদিনের নোটে লিখেছিলেন, “আমার প্রিয় মানুষটিকে ৩০ তারিখের শুভেচ্ছা। তুমি এখানে ১০,৯৫৭ দিন ধরে এই গ্রহে আছো এবং যদিও আমি তার মধ্যে মাত্র ২৩৮৪ দিন তোমার জীবনের অংশ হয়েছি, মনে হচ্ছে, এবার তোমার সঙ্গে সারা জীবন কাটানোর জন্যে আমি প্রস্তুত। আমি তোমাকে ভালোবাসি।” অর্থাৎ আরমান মালিক এবং আশনা শ্রফ ২০১৯ সাল থেকে
ডেট করছেন। তবে দীর্ঘদিন ধরে তাঁরা একে অপরের সঙ্গে ডেট করা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়াতে নিজেদের সম্পর্কের কথা জানাননি। আসলে, দম্পতি তাঁদের সম্পর্কের বিষয়ে নীরবতা বজায় রেখেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে