সুস্মিতা সেন অনুপ্রেরণা, জানুন ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ শ্বেতার পরিচয়

যেমন, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি। একটি সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, তাঁর জীবনের সব থেকে গর্বিত মুহূর্ত গুলির মধ্যে একটি 'ঝলক দিখলা যা'-তে বলিউডের একাধিক তারকাদের নাচ শেখানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহ যেন ভারতের কাছে ঐতিহাসিক সপ্তাহ ছিল। ২৩ অগস্ট চাঁদে সফল অবতরণ ‘চন্দ্রযান ৩’-এর, এরপর দাবা ওয়ার্ল্ডকাপে ১৮ বছরের প্রজ্ঞানন্দের দ্বিতীয়স্থান অধিকার, এরপর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের জ্যাভলিনে সোনার পদক জয় নীরজ চোপড়া, আর গতকাল ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’-এ ভারতের কন্যার জয়লাভ, সত্যিই যেন ঐতিহাসিক সপ্তাহ গিয়েছে ভারতের কাছে। একাধিক আন্তর্জাতিক স্তরে এতগুলি খেতাব, সত্যই চাট্টিখানি কথা নয়! রবিবার ২৭ অগস্ট মিস ডিভা ইউনিভার্স ২০২৩-এর খেতাব জয় করলেন চণ্ডীগড়ের শ্বেতা সারদা। এদিন মুম্বইতেই অনুষ্ঠিত হয়েছিল তারকা খচিত এই অনুষ্ঠানটি। সেখানেই সবাইকে পেছনে ফেলে শ্বেতার মাথায় উঠলো সেরার সেরা মুকুট।

সূত্রের খবর, আগামী ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন শ্বেতা। আবারও সেরার লক্ষে এগিয়ে ভারত। এদিন দিল্লির সোনাল কুকরেজা মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩ -এর খেতাব পেয়েছেন। রানার আপ গিয়েছেন কর্ণাটকের তৃষা শেট্টি। যাই হোক, এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কে এই শ্বেতা? কী বা তাঁর পরিচয়? তাই তো, অবশ্যই জানাবো। মিস ডিভা ইউনিভার্স ২০২৩ শ্বেতার বয়স মাত্র ২২। চণ্ডীগড়ে থাকেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে মায়ের সঙ্গে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বই চলে আসেন শ্বেতা। আসলে তাঁর বাবা নেই, তাঁর মা একজন সিঙ্গল মাদার। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন।

যেমন, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস, ইত্যাদি। একটি সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, তাঁর জীবনের সব থেকে গর্বিত মুহূর্ত গুলির মধ্যে একটি ‘ঝলক দিখলা যা’-তে বলিউডের একাধিক তারকাদের নাচ শেখানো। এছাড়াও তিনি দীপিকা পাড়ুকোন, সলমন খান, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, মৌনি রায়দের মতো একাধিক বলি ডিভাকে নাচ শিখিয়েছেন। তবে তাঁর অনুপ্রেরণা ছিল একমাত্র প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এদিনে বিউটি প্রতিযোগিতায় শ্বেতা একটি সোনালি রঙের গাউনে সেজে ছিলেন। থাই স্লিট এই গাউনে আলাদা ভাবে নজর কাড়েন তিনি। এরপর মিস ডিভা ইউনিভার্স ২০২২ দিভিতা রাই তাঁকে সেরার সেরা মুকুটটি পরিয়ে দেন। তিনি নাচ ছাড়াও মেয়েদের শিক্ষা প্রচার, মেয়েদের জন্য সমান সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানো-সহ একাধিক সামাজিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে