ওটিটিতে ‘লাল সিং চাড্ডা’-র সাফল্যে বিশেষ পার্টির আয়োজন আমিরের

ছবিটি অনলাইন দর্শকদের কাছে আশানুরূপ সাফল্য পেয়েছে। তাই ওটিটিতে দুর্দান্ত সাফল্যের জন্যে আমির খান সম্প্রতি তাঁর লাল সিং চাড্ডার দলের জন্য একটি গেট-টুগেদারের আয়োজন করে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেক্ষাগৃহে ছবি অসফল হয়েছে, কিন্তু তাতে কী, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলিই রাজত্ব করছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। আর সাধারণ মানুষের এখন বেশি দখল ওয়েব সাইটগুলির উপর। কারণ প্রেক্ষাগৃহে ছবি দেখতে যাওয়ার সময় কই! তাই মোবাইলই ভরসা। বেশিরভাগ হিন্দি বা দক্ষিণী ছবিগুলি এখন প্রেক্ষাগৃহের পরে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। আর তাতেই ছবির একাংশ লাভ উঠে আসছে। গত বছর ১১ অগস্ট মুক্তি পেয়েছিল সুপারস্টার আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। তবে ছবিটি মুক্তির আগে থেকেই ব্যপক বিতর্কের মুখে পড়েছিল। পাশাপাশি উঠেছিল বয়কটের ডাক। ফলে প্রেক্ষাগৃহে চরম ব্যর্থতার সম্মুখীন হতে হয় ‘লাল সিং চাড্ডা’ কে। ছবির ব্যর্থতার পরে এখনও কোনও ছবিতে নাম লেখাননি আমির।

তবে প্রেক্ষাগৃহে ছবি সাফল্য লাভ না করলেও ওটিটি তে দুর্দান্ত সফলতা অর্জন করেছে লাল সিং চাড্ডা। ছবিটি অনলাইন দর্শকদের কাছে আশানুরূপ সাফল্য পেয়েছে। তাই ওটিটিতে দুর্দান্ত সাফল্যের জন্যে আমির খান সম্প্রতি তাঁর লাল সিং চাড্ডার দলের জন্য একটি গেট-টুগেদারের আয়োজন করে ছিলেন। অদ্বৈত চন্দনের পরিচালনায় লাল সিং চাড্ডা-তে দুর্দান্ত অভিনয় করেছিলেন আমির খান। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, করিনা কাপুর খান, মোনা সিং এবং নাগা চৈতন্য। মজার বিষয় হল, ছবিটি OTT দর্শকদের কাছ থেকে অনেক ভালবাসা এবং প্রশংসা পেয়েছে। তাই ছবির পুরো টিমের জন্য গ্র্যান্ড গেট-টুগেদার পার্টির আয়োজন করেছিলেন আমির। দক্ষিণী স্টার নাগা চৈতন্য, লাল সিং চাড্ডার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন।

তাঁর কথায়, আমির খানের সঙ্গে কাজ করে তিনি একজন ব্যক্তি হিসাবে পেশাগত এবং ব্যক্তিগতভাবে বিকশিত হয়েছিলেন লাল সিং চাড্ডা হল ১৯৯৪ সালের এপিক কমেডি-ড্রামা ফিল্ম ফরেস্ট গাম্পের হিন্দি রূপান্তর। ছবিটি ১০০ টিরও বেশি ভারতীয় লোকেশনে শ্যুট করা হয়েছিল এবং আন্তর্জাতিক বক্স অফিসে ২০২২ সালের সর্বোচ্চ আয় করেছিল এই ছবি। কাজের ফ্রন্টে, আমির খান রাজকুমার হিরানির অনিশ্চিত বায়োপিক-এ হাজির হবেন। অন্যদিকে, করিনা কাপুর খান, বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াতের সঙ্গে তাঁর আসন্ন ছবি জানে জান মুক্তির জন্য প্রস্তুত। মোনা সিং বর্তমানে মেড ইন হেভেন সিজন 2-এর সাফল্যে উপভোগ করছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে