দত্তপুকুরে বিস্ফোরণস্থলে মানবাধিকার ও শিশু সুরক্ষা কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: বাজি কারখানায় বিষ্ফোরণের ঘটনায় ধৃত সফিকুল ইসলামকে দত্তপুকুর থানার পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করা হয়। এদিকে সোমবার দুপুরে শিশু সুরক্ষা কমিটির(Child Safety Comittee) তিন সদস্য ও হিউম্যান রাইটসের(Human Rights) ৫ সদস্যের দল ঘটনাস্থলে যান। ঘুরে দেখেন এলাকার বিস্ফোরণ স্থল। খতিয়ে দেখেন শিশুরা কতটা সুরক্ষিত।

রবিবার সকালে উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে(Duttapukur) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ছয়জন রয়েছেন মুর্শিদাবাদে সুতি থানার(Suti P.S.) অন্তর্গত ২ নম্বর জগতাই অঞ্চলের নতুন চাঁদরা গ্রামের বাসিন্দা। স্বাভাবিকভাবে ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার রাত থেকে শোকের ছায়া নেমে এসেছে সারা গ্রাম জুড়ে। ঘটনায় এখনও পর্যন্ত অনেকের সন্ধান পাওয়া যায়নি।

সেই বিষয়ে যথেষ্ট আশঙ্কার মধ্যেও রয়েছেন গ্রামবাসীরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে- মৃতদের নাম আন্দাজ শেখ ( ২০ বছর ), ছোটন শেখ ( ১৫ বছর ) , হাবিব শেখ (৪০বছর ) , রনি শেখ ( বয়স ২০) সুজন শেখ বয়স ২২, রাফিযুল শেখ বয়স ৪৫।উল্লেখ্য- গত ২০১৬ সালে পিংলা বিস্ফোরণ কান্ডেও মৃত্যু হয়েছিল এই গ্রামের ৯ নাবালকের। বলা বাহুল্য- রাজ্যে বাজি তৈরিতে বিখ্যাত সুতির এই নতুন চাঁদরা গ্রাম, এমনটাই পরিচিত এখানকার বাজি তৈরির কারিগররা।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে