দত্তপুকুরে বেআইনি বাজি মজুতের বিরুদ্ধে অভিযান শুরু করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার দুপুরে দত্তপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করে পুলিশ।ঘটনাস্থলের পাশেই উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বাজি একটি গোডাউন থেকে। রবিবার বিস্ফোরণকাণ্ডের পর এবার ওই এলাকায় পুলিশ যে নিষ্ক্রিয় নয় তা প্রমাণ করতে সোমবার দুপুরে বাজি মজুদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার ।

এদিন পুলিশ সুপার(SP) সাফ জানান, রমজান আলির বাড়িতেই এই বেআইনি বাজি বানানো হত ৷ এমনকী বাজি শ্রমিকরাও তাঁর বাড়িতেই থাকতেন বলেও জানান পুলিশ সুপার ৷ বারাসতের এসপি ভাস্কর মুখোপাধ্যায় বলেন , “এই রমজান আলি আইএসএফ- এর বুথ লেভেল নেতা। তাকে খুঁজছি আমরা। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটা দল গঠন করে তদন্ত চালানো হচ্ছে।”

অন্যদিকে, এদিন ঘটনাস্থলে যান এনআইএ(NIA) আধিকারিকরা । আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও ৷ তাঁরাও ফের এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন। এদিন ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “পুলিশের তরফে কোনও গাফিলতির আছে কি না, তাও দেখা হচ্ছে। এই বাজি কারখানার কোনও লাইসেন্স নেই। তারও তদন্ত করে দেখা হচ্ছে ৷”

একই সঙ্গে, পুলিশ সুপারের দাবি, তদন্তে জানা গিয়েছে, সামসুরের বাড়িতে বাজি মজুত করা হত। তবে তার কোনও রাজনৈতিক যোগ এখনও জানতে পারেনি পুলিশ ৷ এদিন এডিজি(ADG) দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা জানান, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ একজনকে গ্রেফতারও করা হয়েছে ঘটনায় ৷ পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সিদ্ধিনাথ গুপ্তা ৷

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে