‘দ্য আর্চিস’-এর মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন সুহানা-খুশি-অগস্ত্য

তাঁদের ছবির মুক্তির তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই, তাঁরা সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে। ক্লিপটি শেয়ার করে সুহানা লিখেছেন, "আর্চিস ৭ই ডিসেম্বরে রিলিজের জন্যে প্রস্তুত!! আর মাত্র ১০০ দিন বাকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশিত হল জোয়া আখতারের বহুল প্রতীক্ষিত ছবি দ্য আর্চিস-এর মুক্তির দিনক্ষণ। যেখানে অভিনয় করছেন, একাধিক স্টার কিড। রয়েছেন, শাহরুখ কন্যা-সুহানা খান, অমিতাভ বচ্চন নাতি অগস্ত্য নন্দা, বনি কন্যা-খুশি কাপুর, বেদাং রায়না, যুবরাজ মেন্ডা, মিহির আহুজা এবং অদিতি ডট। ছবির পোস্টার রিলিজ হওয়ার পর থেকেই তারকা সন্তানদের অভিনয় দেখার জন্যে উদগ্রীব ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ। একই নামের জনপ্রিয় আমেরিকান কমিক্সের উপর ভিত্তি করে তৈরি ‘দ্য আর্চিস’ মুক্তি পাচ্ছে আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে। আর ছবি মুক্তি ঘোষণা হতেই ‘The Archies’-এর সকল কলাকুশলীরা মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে নেমে পড়েছেন প্রচারে। একটি লাইভ বিলবোর্ডে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। যেখানে প্রদর্শিত হয়েছে ফিল্ম লঞ্চের জন্য কত দিন বাকি তার ট্র্যাক।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে, সুহানাকে একটি ধূসর ক্রপড টপ এবং ডেনিমে, খুশিকে ধূসর রঙের সোয়েট শার্ট ও ট্রাউজার, অগস্ত্য নন্দাকে একটি সাদা টি-শার্ট, নীল জ্যাকেট এবং ডেনিমে, বেদাংকে একটি ধূসর পোশাকে, মিহির এবং যুবরাজ কে সাদা ক্যাজুয়াল, আর লাল ও কালো পোশাকে দেখা গিয়েছে অদিতিকে। ভিডিওতে আরও দেখা গিয়েছে, তাঁদের ছবির মুক্তির তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই, তাঁরা সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে। ক্লিপটি শেয়ার করে সুহানা লিখেছেন, “আর্চিস ৭ই ডিসেম্বরে রিলিজের জন্যে প্রস্তুত!! আর মাত্র ১০০ দিন বাকি।” ছবির নতুন পোস্টারও পোস্ট করে সুহানা লিখেছেন, “আর্চিসের সঙ্গে দেখা হওয়া পর্যন্ত ১০০ দিন!” মিহির তাঁর ইনস্টাগ্রামে ক্লিপটি শেয়ার করে লিখেছেন, “আমরা একটি বিলবোর্ডে রয়েছি এখানে একটি প্রতিদিনের অনুস্মারক, দ্য আর্চিস ৭ ডিসেম্বরে রিলিজের জন্যে প্রস্তুত।”

এই ছবির মাধ্যমেই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন শাহরুখ-গৌরী খানের মেয়ে সুহানা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দ্য আর্চিসে সুহানা অভিনয় করছেন ভেরোনিকা লজের চরিত্রে, আর্চি অ্যান্ড্রু জের চরিত্রে দেখা যাবে অগস্ত্য এবং বেটি কুমারের ভূমিকায় থাকছেন খুশি কাপুর। বেদাং রায়নাকে দেখা যাবে রেগি ম্যান্টলের চরিত্রে, যুবরাজ মেন্ডাকে ডিল্টন ডইলির চরিত্রে, মিহির আহুজাকে জুগহেড জোন্সের চরিত্রে এবং অদিতি ডটকে এথেল মগস চরিত্রে দেখা যাবে। ছবিটি সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, ১৯৬০-এর দশকের আদলে চলচ্চিত্রটি আর্চি, বেটি, ভেরোনিকা, জুগহেড, রেগি, এথেল এবং ডিল্টনের বন্ধুত্ব, স্বাধীনতা, প্রেম, হৃদয় বিদারক এবং বিদ্রোহকে অন্বেষণ করবে। ছবিতে জোয়া চলচ্চিত্র নির্মাতা, রীমা কাগতি এবং আয়েশা দেবত্রে লেখক। দ্য আর্চিস প্রযোজনা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া, জোয়া এবং রীমার টাইগার বেবি, আর্চি কমিকস এবং গ্রাফিক ইন্ডিয়া।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে