প্রতিজ্ঞা ভঙ্গ, শীঘ্রই নতুন ছবিতে কাজ শুরু করছেন আমির খান

আমির খান প্রোডাকশন দ্বারা তাঁর পরবর্তী শিরোনামবিহীন ছবিটি ২০ ডিসেম্বর, ২০২৪ এ মুক্তি পাবে৷ যদিও এখনও পর্যন্ত, ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে৷ তবে এর থেকে বেশি কিছু এই প্রকল্প সম্পর্কে জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ‘লাল সিং চাড্ডা’-র ফ্লপের পরেই অভিনয় থেকে বিরতি নিয়ে নেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। দীর্ঘ ৪ বছর পর অভিনয়ে ফিরেও তীব্র বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে হয় অভিনেতাকে। তাঁর এক সময়ের একটি বেফাঁস মন্তব্য পুনরায় বিক্ষোভের মুখে ফেলে দেয় অভিনেতাকে। যার ফলস্বরূপ বক্সঅফিসে মুখ থুবরে পড়ে ‘লাল সিং চাড্ডা’। তবে ওটিটিতে ব্যপক সাফল্য অর্জন করেছে ‘লাল সিং চাড্ডা’। এরপর ২০২২ সালের নভেম্বরে, দিল্লির একটি ইভেন্টে, অভিনেতাকে তাঁর পরবর্তী ছবির কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, কিছু বছর তিনি কোনও কাজ করবেন না, আপতত ফ্যামিলির সঙ্গে কাটাবেন। তাঁদের সময় দেবেন। যখন মন সাই দেবে, তখনই তিনি অভিনয়ে ফিরবেন।

তবে এখন বোধহয় সেই সময়টা এসেছে। দীর্ঘ বিরতির পরে অভিনয়ে ফিরতে তিনি প্রস্তুত। সূত্রের খবর, আমির খান তাঁর পরবর্তী শিরোনামহীন ছবিতে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্যে চুক্তি করেছেন। যা ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাবে। ছবিতে অবশ্যই তিনি প্রধান ভূমিকায় অভিনয় করবেন। আমির খান প্রোডাকশন দ্বারা তাঁর পরবর্তী শিরোনামবিহীন ছবিটি ২০ ডিসেম্বর, ২০২৪ এ মুক্তি পাবে৷ যদিও এখনও পর্যন্ত, ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে৷ তবে এর থেকে বেশি কিছু এই প্রকল্প সম্পর্কে জানা যায়নি।

তবে যাইহোক না কেন, এই খবরটি আমির খান ভক্তদের জন্য একটি দুর্দান্ত উপহার। গত বছর নভেম্বরে, বলিউডে আমিরের বয়স ৩৫ বছর হয়েছে। সেই ইভেন্টেই অভিনেতা জানিয়েছিলেন, আগামী এক বছর তিনি অভিনেতা হিসাবে কাজ করবেন না, কারণ তিনি তাঁর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। তবে একজন প্রযোজক হিসাবে কাজ করবেন। চ্যাম্পিয়নস তৈরি করবেন। এদিকে, দিন কয়েক আগেই পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল, আমির খান দীনেশ ভিজনের সঙ্গে পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকামের বায়োপিক তৈরির জন্য অগ্রসর হয়েছেন। ছবিটি ২০২৪ সালে ফ্লোরে যাবে৷

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে