ওষুধ খেয়েও অবসাদে ডুবে যান, কোন রোগে ভুগছেন শাহরুখের নায়িকা মাহিরা?

তবে এই রোগের ওষুধ খাওয়া বন্ধ করলেই শরীরের অবণতি হবে এবং ওষুধ খাওয়া আবার শুরু করলে আবারও স্বস্তি অনুভূতি হবে। তাই তখন তিনি আবারও ওষুধ খাওয়া শুরু করায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের যতই শত্রুতা থাকুক না কেন, বলিউডে অনেক পাকিস্তানি তারকা এসে রাজত্ব কায়েম করেছে। কেউ কেউ সাফল্য পেয়েছে, আবার কেউ কেউ ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে নিজের দেশে। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, যিনি ২০১৭ সালে শাহরুখ খানের সঙ্গে রইস-এ অভিনয় করেছিলেন। তবে বলিউডে নিজের জায়গা তেমন পোক্ত করতে পারেননি অভিনেত্রী। কিছুদিন আগে শোনা গিয়েছে, আগামী নভেম্বরেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মাহিরা। তবে ২০১৭ সালের আগে তিনি কখনও ভারতে কাজ করেননি কারণ ২০১৬ সালে উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করেছিল ভারত। সম্প্রতি মাহিরা তাঁর বাইপোলার ডিসঅর্ডারের কথা প্রকাশ করেছেন।

জানিয়েছেন, কীভাবে নিষেধাজ্ঞার পরে কাজ করতে গিয়ে তাঁর অবস্থার অবনতি হয়। সম্প্রতি সাক্ষাৎকারে মাহিরা তাঁর মানসিক অসুস্থতার যাত্রা সম্পর্কে জানালেন, “আমি একজন মনোরোগ বিশেষজ্ঞের অফিসে গিয়েছিলাম, তিনি আমাকে দেখে বলেছিলেন, আমার ম্যানিক ডিপ্রেশন রয়েছে। এই প্রথম আমি প্রকাশ্যে এই কথা বলছি, আমি জানি না আমার উচিত কিনা। ছয়-সাত বছর হল, আমি এখন অ্যান্টি-ডিপ্রেসেনের ওষুধ খাই। আমি, খুব অন্ধকারে চলে গিয়েছিলাম।”

মাহিরা আরও বলেন, গত বছর তাঁর অবস্থার আরও অবনতি হয়। তাঁর ক্লিনিকাল এক বিষণ্নতা সত্যি চ্যালেঞ্জিং, এর কারণ জেনেটিক্সও হতে পারে। মাহিরা তাঁর অভিজ্ঞতাও শেয়ার করে বলেন, গতবছর কয়েক দিন তিনি বিছানায় সীমাবদ্ধ ছিলেন এবং এমনকি বাথরুমে যাওয়ার শক্তিও তাঁর ছিলনা। তবে এই রোগের ওষুধ খাওয়া বন্ধ করলেই শরীরের অবণতি হবে এবং ওষুধ খাওয়া আবার শুরু করলে আবারও স্বস্তি অনুভূতি হবে। তাই তখন তিনি আবারও ওষুধ খাওয়া শুরু করায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। উপসংহারে বলেন, “তবে আমি আমার সবচেয়ে অন্ধকার, এবং খারাপ মুহূর্তগুলিকে, কখনই প্রশ্রয় দিই না। এটির মধ্য দিয়ে আমাকে কাজ করতে হয়েছে, এটির মধ্য দিয়ে আমি নেচেছি।”

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা