স্টোকস-রুটদের সমান টাকা পাবেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দেখানো পথে হাঁটল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বুধবার ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, একণ থেকে বেন স্টোকস-জো রুটদের সম পরিমাণ ম্যাচ ফি পাবেন দেশের জাতীয় দলের মহিলা ক্রিকেটাররাও। আর ইসিবির ঐতিহাসিক সিদ্ধান্তের পরেই উল্লাসে মেতেছেন ইংল্যান্ডের জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের অবসান ঘটানোয় ইসিবি’কে ধন্যবাদ জানিয়েছেন হেদার নাইটরা।

মহিলা ক্রিকেটারদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের বেতন বৈষম্য মুছে ফেলতে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আর ওই অনুরোধ মেনে গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম পরিমাণ ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড একই সিদ্ধান্ত নেয়। গত ২৪ অগস্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও মহিলা ও পুরুষ ক্রিকেটারদের জন্য সম পরিমাণ ম্যাচ ফি চালুর কথা ঘোষণা করা হয়।

এদিন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড জানিয়েছেন, এবার থেকে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সম পরিমাণ ম্যাচ ফি পাবেন মহিলা ক্রিকেটাররা। মহিলাদের অ্যাশেজ সিরিজে রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতি প্রমাণ করেছে, মেয়েদের ক্রিকেটও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। জুন-জুলাইয়ে সাতটি অ্যাশেজ ম্যাচে ১ লাখ ১০ হাজারের বেশি দর্শক মাঠে হাজির হয়েছিলেন। গত জুনেই ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর ইকুইটি ইন ক্রিকেট (আইসিইসি) এক প্রতিবেদনে জানায়, ইংল্যান্ডের ক্রিকেটে মেয়েদের গড় বেতন ছেলেদের বেতনের মাত্র ২০.৬ শতাংশ। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে পুরুষ ও মহিলাদের বেতনে সমতা নিয়ে আসা প্রয়োজন। আগামিকাল বৃহস্পতিবার ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আর তার আগেই ইসিবি’র পক্ষ থেকে হেদার নাইটদের জন্য সুখবর ঘোষণা করেছে ইসিবি।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার