Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিদেশী নাগরিকদের সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আসছে Guideline

বাংলার সরকারি হাসপাতালে বিদেশী নাগরিকদের চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন Guideline আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ছবিটা খুবই গর্বের ও সাফল্যের। অন্যদিকে অবশ্যই উদ্বেগের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা স্বাস্থ্যসাথী(Swasthya Sathi)  প্রকল্প এবং সব সরকারি হাসপাতালে Free Medicine ও Free Treatment’র দৌলতে রাজ্যবাসী রীতিমত উপকৃত। সেই পরিষেবা বিশ্বজুড়ে বন্দিতও হচ্ছে। মমতার দেখানো পথ অনুকরণ, অনুসরণ করছে এদেশেরই অনেক রাজ্য। এটা যদি সাফল্যের ও গর্বের ছবি হয় তাহলে উদ্বেগের ছবি বাংলার সরকারি হাসপাতালে ক্রমশই বেড়েছে চলে বিদেশী নাগরিকদের চিকিৎসার ঘটনা যা সরকারি কোষগারের ওপরেও চাপ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতির চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বাংলার সরকারি হাসপাতালে বিদেশী নাগরিকদের চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন Guideline আনার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরেই তা সামনে আনা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

বাংলার পাশেই রয়েছে ৩টি প্রতিবেশী রাষ্ট্র। নেপাল, ভূটান ও বাংলাদেশ। এই ৩ দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। এই ৩ দেশের নাগরিকেরাই ভারতের ওপর অনেকাংশেই নির্ভরশীল। সেই সূত্রেই ৩ দেশের নাগরিকদেরই Medical Visa, Tourism Visa, Education Visa, Business Visa দিতে বিন্দুমাত্র পিছুপা হয় না ভারত সরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে এই সব ভিসার হাত ধরে এদেশে পা রাখা বিদেশী নাগরিকদের একটা বড় অংশই বাংলার নানা সরকারি জেলা হাসপাতাল, সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ভিড় জমাচ্ছেন। বাংলার বাসিন্দাদের মতোই তাঁরা সেখানে স্বাস্থ্যসাথী ও Free Medicine তথা Free Treatment’র সুবিধা পাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতা বহুল হারে দেখা যাচ্ছে। নিত্যদিন শ’য়ে শ’য়ে বাংলাদেশি রোগী হাজির হচ্ছেন কলকাতায় এবং জেলাগুলির বড় সরকারি হাসপাতালে। রীতিমতো বাংলাদেশের ঠিকানা দিয়েই তাঁরা ভর্তি হচ্ছেন। কানের পর্দার অপারেশন, স্টেন্ট ও পেসমেকার বসানো, হাঁটু-কোমর প্রতিস্থাপন প্রভৃতি হচ্ছে নিখরচায়। হাইপ্রোফাইল পেয়িং ওয়ার্ড উডবার্নেও তাঁরা ভর্তি হচ্ছেন ভারতীয়দের সমান ফি দিয়ে।   

ঘটনা হচ্ছে এই ছবিটা একদিকে যেমন বলে দিচ্ছে মমতার চিকিৎসা পরিষেবার ওপর বাংলার বাইরের মানুষেরাও এখন অন্ধভাবে আস্থা রাখছেন, ভরসা রাখছেন, বিশ্বাস রাখছেন, ঠিক তেমনি এর জন্য বাংলার সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা বেড়িয়েও যাচ্ছে, যা রাজ্যের কোষগারের ওপর চাপ বাড়াচ্ছে। কার্যত কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের। লোকসান কোথায়? বাংলাদেশ হোক কী নেপাল কী ভূটান! বাংলা তথা ভারতের স্বাস্থ্য পরিষেবার ওপর এরা দীর্ঘদিন ধরেই নির্ভরশীল। সেই সুবাদে দক্ষিণ ভারত, পশ্চিম ভারত এবং বাংলার বেসরকারি হাসপাতালগুলি হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে যা করতে পারছে না বাংলার সরকারি হাসপাতালগুলি। বরঞ্চ সেখানে সরকারি অনুদান দিতে হচ্ছে বিদেশী নাগরিকদের চিকিৎসা প্রদান করার জন্য। আর তাই রাজ্যের সরকারি কোষাগারে যখন ভাঁড়ে মা ভবানী দশা তখন আর নিখরচায় বিদেশী নাগরিকদের চিকিৎসা দেওয়ার রাস্তা কিছুটা হলেও বন্ধের পথে হাঁটতে চাইছে মমতার সরকার। আর সেই কারণেই আসছে রাজ্যের সরকারি হাসপাতালে বিদেশী নাগরিকদের চিকিৎসার জন্য একটি নয়া Guideline। ভিনদেশী রোগীরা কীভাবে ভর্তি হবেন, কী কী কাগজপত্র লাগবে, কত টাকা খরচ পড়বে, চিকিৎসা পেয়িং হবে না ফ্রি, সবটাই তাতে থাকবে।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত