জম্মু-কাশ্মীরে যে কোনও মুহুর্তে ভোট, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠেলার নাম বাবাজি। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট নিয়ে সুর নরম করল মোদি সরকার। বৃহস্পতিবার সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চকে জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে যে কোনও মুহুর্তে ভোট করার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের মর্যাদা কবে ফেরানো হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। শুধু জানিয়েছেন, ‘রাজ্যের মর্যাদা ফেরানোর বিষয়টি সময় সাপেক্ষ। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

২০১৯ সালের ৫ অগস্ট আচমকাই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। সেই সঙ্গে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও প্রত্যাহার করে নিয়ে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত নেওয়ার সময়ে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, ‘সময় হলে ফের জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’ কিন্তু চার বছর হয়ে গেলেও না রাজ্যের মর্যাদা ফেরানো হয়েছে, না বিধানসভার ভোট করানো হয়েছে। ফলে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।

৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার শুনানিতে গত মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চান, কবে জম্মু-কাশ্মীর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে? কবেই বা ভোট করানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? প্রধান বিচারপতির প্রশ্নবাণে জর্জরিত হওয়ার পরেই কেন্দ্রের আইনজীবী জানান, বৃহস্পতিবার এ বিষয়ে সরকারের অবস্থান জানানো হবে। এদিন শুনানি শুরুর সঙ্গে সঙ্গেই সলিসিটর জেনারেল জানান, ‘জম্মু-কাশ্মীরে এখন থেকে যে কোনও সময়ে ভোট করানোর জন্য প্রস্তুত রয়েছে কেন্দ্রীয সরকার।’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ