মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তি, কলকাতায় বাড়ছে না Parking Fee

মুখ্যমন্ত্রীর আপত্তিতে শহর কলকাতায় বাড়ছে না Parking Fee। পুরনো হারেই Parking Fee নেওয়ার নির্দেশ জারি করেছে পুরনিগমও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার তাঁকে না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তার জেরে দল সেই সিদ্ধান্তকে সমর্থন জানায়নি। বাধ্য হয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কলকাতা পুরনিগম(KMC)। আরও বলা ভাল ফিরহাদ হাকিমকে(Firhad Hakim)। কেননা তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত ছিল শহরের Parking Fee’র বৃদ্ধির। এদিকে পুরনিগমের ভাঁড়ারের হাল খুবই খারাপ। এই অবস্থায় পুরনিগমের নিজস্ব আয় না বাড়ালে যে শহরে পরিষেবার মান ও উন্নয়নের ধাক্কা খাবে, সেটা বুঝে পুরনিগমের আধিকারিকেরা রাজ্য সরকারকে দ্বিতীয়বার প্রস্তাব পাঠিয়েছিল Parking Fee’র বৃদ্ধির জন্য। কিন্তু নবান্ন সূত্রে খবর সেই প্রস্তাবও প্রত্যাখান করেছেন মুখ্যমন্ত্রী। যা বলে দিচ্ছে শহর কলকাতায় বাড়ছে না Parking Fee।

চলতি বছরের মার্চ মাসে কলকাতায় Parking Fee এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছিল পুরকর্তৃপক্ষ। প্রায় তিনগুণ Fee বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। পুরনিগমের কাজকর্ম নিয়ে সমালোচনা করে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও প্রতিক্রিয়া দিয়েছিলেন। তারপর নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বর্ধিত Parking Fee প্রত্যাহার করতে একপ্রকার বাধ্য হন ফিরহাদ। সেই সময় তিনি জানিয়েছিলেন, পুরনিগমের তরফে সংশোধিত প্রস্তাব নবান্নের পাঠানো হয়েছে। নয়া প্রস্তাবে কয়েক গুণের বদলে Parking Fee দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। একইসঙ্গে দেশের অন্য চারটি মেট্রোপলিটন সিটির Parking Fee সংক্রান্ত তালিকাও দেওয়া হয়েছিল। কিন্তু এখন নবান্ন সূত্রে জানা গিয়েছে,  সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Parking Fee বৃদ্ধির ক্ষেত্রে এখন মুখ্যমন্ত্রীর অনুমতি না নেওয়ায় শহর কলকাতায় পুরাতন Parking Fee-ই বহাল থাকছে বলে পুরনিগম থেকে জানানো হয়েছে। এমনকি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, Parking Lot’র দায়িত্ব বণ্টনের জন্য কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে টেন্ডার ডেকেছিল সেই প্রক্রিয়ায় যে নতুন সংস্থা বা এজেন্সিদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, তাঁদেরও পুরনো হারেই Parking Fee নিতে হবে। উল্লেখ্য, কলকাতা শহরের বুকে ১৪ হাজার গাড়ি রাখার জন্য ২৪০টির বেশি Parking Lot’র দায়িত্ব বণ্টন করার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয় পুরনিগমের তরফে। তাতে ৫০টি সংস্থা বা এজেন্সি অংশ নেয়। এখন সেই সব সংস্থা বা এজেন্সির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদের অনেকেই মনে করেছিলেন Parking Fee কিছুটা হলেও বাড়বে যা তাঁদের লাভের মুখ দেখাবে। কিন্তু এখন পুরনিগম সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের জেরে এরা এখন গোটা প্রক্রিয়া থেকেই সরে দাঁড়াতে পারে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?