Jawan trailer: খাঁকি উর্দি ছেড়ে বন্দুক হাতে নিয়ে আলিয়া ভাটকে চাইলেন শাহরুখ, কেন?

প্রায় ৩০০ কোটির বাজেটে তৈরি জওয়ানের সহ-প্রযোজক শাহরুখ খান পত্নী গৌরী খান। জওয়ানের প্রিভিউতে খানিকটা আভাস মিলেছিল যে, শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ছবিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! চলেই এলো বহু প্রতীক্ষিত ‘জওয়ান’-এর ট্রেলার। মুক্তির ৭ দিন আগে মুক্তি পেল ‘জওয়ান’-এর গ্র্যান্ড ট্রেলার। গতকাল চেন্নাইতে বসেছিল ছবির অডিও লঞ্চ। এই প্রথম দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মেলালেন শাহরুখ খান। ছবিটি গত জুন মাসে রিলিজ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নিয়ে গিয়েছে নির্মাতারা। সে যাই হোক, যখনই হোক, শাহরুখের ছবি মানেই দেশজুড়ে হুল্লোড় তুলবেই। মনে করা হচ্ছে, জওয়ানের ব্যবসা পাঠানকেও ছাড়িয়ে যাবে। প্রায় ৩০০ কোটির বাজেটে তৈরি জওয়ানের সহ-প্রযোজক শাহরুখ খান পত্নী গৌরী খান। জওয়ানের প্রিভিউতে খানিকটা আভাস মিলেছিল যে, শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ছবিতে। সেই আভাস খোলসা হল জওয়ানের ট্রেলারে। ছবির প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিঁড়ে ফেলে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ বলেছিলেন, ‘যখন আমি ভিলেন হই, তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না’। তারপর থেকেই অপেক্ষার প্রহর শুরু হয় ভক্তদের। আর সেই উন্মাদনা শতগুণ বাড়িয়ে দিল জওয়ানের ট্রেলার। ছবির ট্রেলারেই বেশ খানিকটা স্পষ্ট হয়ে গেল জওয়ান-এর কাহানি।

ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। বাবা-ছেলে দ্বৈত ভূমিকায়, এবার বাদশার নতুন রূপ দেখবে গোটা বিশ্ব। ছবির ট্রেলার জুড়ে মারকাটারি অ্যাকশন, শিহরণ জাগানো সংলাপে পরিপূর্ণ। শুরুতেই দেখা গেল কোনও এক দুষ্কৃতীর হাতে হাইজ্যাক হয়েছে গোটা মেট্রো রেল! আর সেই দুষ্কৃতী হলেন, শাহরুখ খান। পুলিশের তরফ থেকে যখন শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয়, ‘তোমার কী চাই?’ তখন শাহরুখের ভূমিকায় টাকলা মাথার লোকটি বলেন- ‘আলিয়া ভাট’। সেই হাইজ্যাকারের ফ্যান সকলে, এমনটা অফিসার নয়নতারাকে জানান সুনীল গ্রোভার। তবে ট্রেলারে একটি দৃশ্যে স্পষ্ট একটা সময় এই জওয়ানের সঙ্গেই প্রেম করতেন অফিসার নয়নতারা। কিন্তু কী কারণে খাকি উর্দি ছেড়ে বন্দুক হাতে তুললেন জওয়ান, তা দেখা পাওয়া যাবে গোটা ছবিতে। ট্রেলারে দীপিকা পাড়ুকোনেরও একটু ঝলক মিলল। কুস্তির ম্যাচে শাহরুখকে মাত করলেন বলি সুন্দরী। অন্যদিকে ছবির আসল ভিলেন বিজয় সেতুপতি একাধিক অবতারে মুগ্ধ ভক্তরা, হয়তো বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আর্ম ডিলারের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। ২০২৩ সালে এটি শাহরুখের দ্বিতীয় রিলিজ পাঁচ বছরের অপেক্ষার পর বছর জুড়ে একেবারে রাজ করবেন বাদশা।

 

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আক্ষরিক অর্থে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ জওয়ান। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরও দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার। ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে SRK লিখেছেন, “অফ জাস্টিস এবং একজন জওয়ান। নারী ও তাঁদের প্রতিশোধ। একজন মা এবং একটি ছেলের। অবশ্যই, অনেক মজার!!! আহাহহহহ!!! #Jawanট্রেলার আউট! #Jawan হিন্দি, তামিল এবং তেলেগু (sic) ভাষায় 7ই সেপ্টেম্বর, 2023-এ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।” ‘জওয়ান’ শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল ছবি। শাহরুখ খান তাঁর দর্শকদের উপহার দিতে প্রস্তুত , বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে