‘জওয়ান’ মুক্তির আগেই ইনস্টাগ্রামে এন্ট্রি নয়নতারার, প্রকাশ্যে আনলেন ছেলেদের মুখ

শ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে তাঁর ইনস্টাগ্রাম ডেবিউ, আত্মপ্রকাশের কয়েক মিনিটের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার সংগ্রহ করতে সক্ষম হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্রিয় তারকাদের পেছন পেছন ধাওয়া করা খুব একটা কঠিন কাজ নয়, নিতে হয়না সংবাদের সাহায্যও, কারণ তারকারা নিজেরাই সর্বদা ভক্তদের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন, নিজেদের ঘরের দরজা খুলে দিচ্ছে! কী করে? অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আধুনিক প্রযুক্তির কাঁধে চেপে তারকাদের ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ। তবে সব তারকাই যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তা কিন্তু নয়, কোনও কোনও তারকার তো সোশ্যাল মিডিয়াতে কোনও অ্যাকাউন্টই নেই! তাই তাঁদের যেকোনও আপডেট জানতে তখন সংবাদমাধ্যমই ভরসা যোগ্য হয়ে ওঠে। যেমন দক্ষিণী নায়িকা নয়নতারা, বলতে গেলে এতদিন তাঁর সোশ্যাল মিডিয়ার প্রতি কোনও নজরই ছিল না।

তবে লেডি সুপারস্টারের স্বামী ভিগনেশ শিবানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই তাঁর আপডেট পেতেন ভক্তরা। তবে আর চিন্তা নেই। ‘জওয়ান’-মুক্তির আগেই ইনস্টাগ্রামে ডেবিউ করলেন নায়িকা। যাঁকে খুব শীঘ্রই বলিউড বাদশার সঙ্গে জুটিতে দেখা যাবে। আজ রিলিজ হল, জওয়ানের ট্রেলার। আর সেই আনন্দেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করলেন দক্ষিণী সুন্দরী। আর ডেবিউ করেই প্রকাশ্যে আনলেন ছেলেদের মুখ। গতবছর দীর্ঘদিনের প্রেমিক পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন অভিনেত্রী নয়নতারা। আর বিয়ের দু মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানদের স্বাগত জানান দম্পতি। তাই এতদিন ট্রেন্ডিংয়ে পা মিলিয়ে ছেলেদের মুখ আড়ালে রাখলেও ৩১ অগস্ট ইনস্টাগ্রামে ডেবিউ করেই ছেলেদের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে তাঁর ইনস্টাগ্রাম ডেবিউ, আত্মপ্রকাশের কয়েক মিনিটের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার সংগ্রহ করতে সক্ষম হন তিনি। পূর্বে কোনও ঘোষণা ছাড়াই, সরাসরি তাঁর Instagram এন্ট্রি ভক্তদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে।

অভিনেত্রীর প্রথম পোস্টটি তাঁর যমজ সন্তান উয়ির এবং উলগের সঙ্গে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নয়নতারা তাঁর বাচ্চাদের ধরে ক্যামেরার দিকে স্লো-মো হেঁটে আসছেন, আর তিনজনই সাদা পোশাকে, ও চোখে চশমা। ব্যাকগ্রাউন্ডে বাজছে জেলারের আলাপ্পারা থিম সং। এখনও পর্যন্ত, নয়নতারা পাঁচজনকে অনুসরণ করছেন ইনস্টাগ্রামে। যে তালিকায় আছেন, শাহরুখ খান, তাঁর স্বামী ভিগনেশ শিবান, অনিরুদ্ধ রবিচন্দর এবং মিশেল ওবামা। ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রামে তাঁর ৪ লাখের মতো ফলোয়ার অতিক্রম করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে