রানাঘাটের ডাকাতিরই ঘটনা ধরিয়ে দিল রাজু ঝা-র খুনিকে!

Share:

নিজস্ব প্রতিনিধি:  রানাঘাটের ডাকাতির তদন্তে করতে গিয়ে বর্ধমানের কয়লা ব্যবসায়ী রাজু ঝায়ের খুনির হদিশ পেল পুলিশ।  ডাকাতির ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কুন্দন সিং ওরফে ফাইটারের হাতেই খুন হয়েছিলেন বর্ধমানের সেই কয়লা ব্যবসায়ী। এমনটাই দাবি করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

উল্লেখ্য, গত ১ এপ্রিল শনিবার রাত ৮টা নাগাদ শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে খুন করা হয়েছিল রাজুকে।   সেই ঘটনার পর হত্যাকারীকে খুঁজছিল পুলিশ। সেই খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। চার মাস পর রাজু খুনের মূল পাণ্ডা কুন্দন ধরা পড়লেন ডাকাতির ঘটনায়। পুলিশ সূত্রে খবর, রানাঘাটের ডাকাতির ঘটনায় জড়িত রাজু পাসোয়ান, রিক্কি পাসোয়ান এবং মণিকান্ত যাদব, তাঁদের প্রত্যেকের বাড়ি বিহারের বৈশালীতে। কুন্দনের হাত ধরেই এই তিনজন অপরাধ জগতে পা রাখেন।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ‘সুপারি কিলার’দের সিন্ডিকেট চালাতেন কুন্দন। তাঁর সেই সিন্ডিকেটের জাল পশ্চিমবঙ্গের আসানসোল, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়েও বিস্তৃত । খুন, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধের সুপারি নিতেন ওই অভিযুক্ত। তার পর সেই চুক্তি অনুযায়ী দুষ্কৃতীদের জোগাড় করে এক জায়গায় জড়ো করে সেই সব ‘অ্যাসাইনমেন্টে’ পাঠাতেন। রাজু, রিক্কি এবং মণিকান্তকেও ডাকাতির কাজে নিয়োগ করেছিলেন এই কুন্দন। আসানসোল ছাড়াও রাজ্যের আরও তিনটি সিন্ডিকেট রয়েছে কুন্দনের। সেই মডিউল কোথায় কোথায় সক্রিয় তা  তদন্ত করে দেখছে পুলিশ। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান