Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়ালো মোদি সরকার

নরেন্দ্র মোদির সরকারের তরফে জানানো হয়েছে, Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ের নীচের মাটিতে যে টান পড়েছে সেটা দেরীতে হলেও বুঝেছেন গেরুয়া শিবিরের কর্তারা। এদিকে হাতে সময় খুবই কম। তাই একের পর এক সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে জনরোষ প্রশমিত করতে। আর সেই সূত্রেই কিছুটা হলেও কমানো হয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এবার বাড়ানো হল Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা। এর আগে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে প্রত্যেক সক্রিয় কর্মপ্রার্থীকে অবশ্যই তাঁদের Bank Account’র সঙ্গে Aadhaar Link করতে হবে। সেই কাজ না হলে Bank Account বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই এবং ভোট বৈতরণী পার হতে এই বিষয়ে একপ্রকার ঢোঁক গিলতে বাধ্য হল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এখন তাঁর সরকারের তরফে জানানো হয়েছে, Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হচ্ছে।

তবে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, শুধু সমালোচনা ও ভোট বৈতরণী পার হওয়ার জন্যই মোদি সরকার Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়িয়ে দেয়নি। এই সিদ্ধান্তের পিছনে অন্য গপ্পো রয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে দেশে ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ২ কোটি ৫১ লক্ষেরও কিছু বেশি শ্রমিক টাকা পাচ্ছেন না। কেননা তাঁদের Bank Account’র সঙ্গে Aadhaar Link’র কাজ এখনও হয়ে ওঠেনি। সেই সুবাদে পারিশ্রমিক বাবদ শ্রমিকদের প্রাপ্য বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬ কোটি টাকা। এই টাকা পেতে হলে Aadhaar Based Payment System বা ABPS’র সঙ্গে ওই সব শ্রমিকদের Bank Account যুক্ত করতে হবে। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে, দেশের ২০টিরও বেশি রাজ্যে এই কাজ হয়েছে খুবই কম। তার মধ্যে বেশির ভাগ রাজ্য আবার বিজেপি(BJP) শাসিত রাজ্য। অসম আর অরুণাচল প্রদেশের হাল সবচেয়ে খারাপ। পাশাপাশি খারাপ হাল গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, গোয়ার মতো রাজ্যও।   

গোটা দেশে ১০০ দিনের কাজের মোট কর্মীর সংখ্যা ২৬ কোটি। এর মধ্যে জব কার্ড পাওয়া সক্রিয় শ্রমিক বা Active Labour-দের সংখ্যা ১৪ কোটি ৩৪ লক্ষ। এই সব শ্রমিকদের সিংহভাগেরই Bank Account’র সঙ্গে Aadhaar Link করে নিলেও এখনও তা হয়নি ২ কোটি ৫১ লক্ষ শ্রমিকের। সেই কারণেই পারিশ্রমিক পেতে সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্যই বলছে, অসমে সক্রিয় শ্রমিকদের মধ্যে মাত্র ৩৯.৩ শতাংশের ABPS হয়েছে। অরুণাচল প্রদেশে ৬২.৭ শতাংশ। গুজরাতে ৮৩ .৪ শতাংশ। উত্তরপ্রদেশ (৭৯.১), মধ্যপ্রদেশ (৮৪.৭), উত্তরাখণ্ড (৮১.৪), হরিয়ানা (৮২.১)র মতো ডাবল ইঞ্জিন রাজ্যেও লিঙ্ক হয়নি ১০০ শতাংশ।  পশ্চিমবঙ্গে হয়েছে ৮১.৩ শতাংশ। সেই হিসেবে কেরল (৯৮.৬ শতাংশ), তেলেঙ্গানা (৯১.৩), অন্ধপ্রদেশের (৯৭.৩ শতাংশ) মতো কয়েকটি রাজ্যই সবচেয়ে এগিয়ে। মন্ত্রকের তথ্য বলছে, সক্রিয় কর্মীদের মধ্যে এখনও ১৭.৬ শতাংশের আধার লিঙ্ক হয়নি। তাই পারিশ্রমিক পেতে সমস্যা হচ্ছে। তাই রাজ্যগুলিকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আধার লিঙ্কে কাজ সম্পূর্ণ করতে। তবে লিঙ্ক করতে দেরি হলেও কাজ বাতিল করা যাবে না।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের