‘ভারতের সবচেয়ে ভালর জন্যই ‘ইন্ডিয়া’র লড়াই’, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশ ও জাতির স্বার্থেই বিজেপি বিরোধী দলগুলি একমঞ্চে হাজির হয়েছে বলে ফের একবার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দেওয়ার মুখে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের সবচেয়ে যাতে ভাল হয়, তার জন্যই আমরা (ইন্ডিয়া) লড়াই করছি।’

গতকাল বৃহস্পতিবার থেকেই দেশের বাণিজ্যনগরী হিসেবে পরিচিত মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক শুরু হয়েছে। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, জোটের দলগুলির সঙ্গে সমন্বয় জোরদার করতে দুই স্তরীয় কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে। একটি জাতীয় স্তরে ও অন্যটি রাজ্যস্তরে। কোঅর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে প্রতিটি দলের কাছ থেকে প্রতিনিধির নাম চাওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত আসন সমঝোতার বিষয়টি সেরে ফেলার উপরেও জোর দেওয়া হয়েছে। আসন সমঝোতা নিয়েই বিজেপি জোটের মধ্যে ভাঙন ধরানোর ষড়যন্ত্র চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্যে রাজ্যে নিজেদের মধ্যে লড়াইকে আপাতত দূরে সরিয়ে রেখে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের কথা বলেছেন জোটের শরিকদলগুলির অধিকাংশ নেতা।

এদিন দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতেই সফল চন্দ্রাভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে এক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাবে পরোক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে খোঁচা দিয়ে বলা হয়েছে, ‘চন্দ্রাভিযানের সাফল্য শুধুই ইসরোর বিজ্ঞানীদের। এই সাফল্য কোনও ব্যাক্তি কিংবা দলের নয়।’ সূত্রের খবর, তৃতীয় বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের লোগ প্রকাশ করার কথা থাকলেও ওই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার