‘জেলর’-এর আকাশছোঁয়া সাফল্যে দামি উপহার পেলেন থালাইভা

ছবি কিন্তু একেবারে দাপিয়ে রাজ করে চলেছে বক্সঅফিসে। আর ছবির এত সফলতার কারণে ১ সেপ্টেম্বর, প্রযোজনা সংস্থা সান পিকচার্সের প্রধান, কালনিথি মারান, রজনীকান্তকে একটি নতুন BMW X7 উপহার দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিনের মধ্যেই ঘরে বসেই দেখতে পারবেন রজনীকান্তের ‘জেলর’। প্রেক্ষাগৃহে রাজত্ব করার পর এবার ওটিটিতে রিলিজ করতে চলেছে জেলর। দিন কয়েক আগেই সেই ঘোষনা হয়ে গিয়েছে। ‘জেলর’-এর হাত ধরেই দীর্ঘ ২ বছর বাদে অভিনয়ে প্রত্যাবর্তন করলেন তামিল মেগাস্টার রজনীকান্ত। আর মুক্তির আগেই ভক্তরা অভিনেতাকে একেবারে গ্র্যান্ড ওয়েলকাম করেছেন। হলে হলে ভিড়, এমনকী অন্ধ্রপ্রদেশে জেলর মুক্তির দিনেই একটি বেসরকারি সংস্থা ছুটি ঘোষনা করেছিল। দেশের পাশাপাশি বিদেশেও এই ছবি রীতিমতো ঝড় তুলেছিল। ৭১ বছর বয়সী অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ গোটা বিশ্ব। বিশ্বব্যাপী বক্সঅফিসে প্রায় ৬০০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে এই ছবি।]

তামিল ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড একেবারে চুরমার করে দিয়েছে জেলর। যদিও দিন কয়েক আগে জেলরের বিরুদ্ধে RCB মামলা করেছে। কারণ বিনা অনুমতিতেই ছবিতে RCB-র জার্সি ব্যবহার করা হয়। তাও আবার ভিলেনের গায়ে। আদালত ছবিতে এই দৃশ্য গুলিতে কাঁচি চালিয়ে তবেই ওটিটিতে স্ট্রিমিং করতে বলেছে। তবে যাই হোক না কেন, ছবি কিন্তু একেবারে দাপিয়ে রাজ করে চলেছে বক্সঅফিসে। আর ছবির এত সফলতার কারণে ১ সেপ্টেম্বর, প্রযোজনা সংস্থা সান পিকচার্সের প্রধান, কালনিথি মারান, রজনীকান্তকে একটি নতুন BMW X7 উপহার দিয়েছেন। রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। এর আগে ৩১ শে আগস্ট, সান পিকচার্সের সিইও কালানিথি মারান, রজনীকান্তের চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাড়িতে থালাইভার সঙ্গে দেখা করে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। যেখানে তাঁর ছবির জন্যে পারিশ্রমিক ছিল, ১১০ কোটি টাকা। আর ‘জেলার’-এর চমকপ্রদ সাফল্যের পর তিনি তাঁকে দুটি বিলাসবহুল BMW X7 গাড়িও উপহার দেন। সুতরাং রজনীকান্ত দেশের HIGHEST PAID ACTOR হিসেবে পেলেন স্বীকৃতি।

এদিন সান পিকচার্স তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে নিয়েছে।যেখানে কালনিথি মারানকে রজনীকান্তকে গাড়ি উপহার দিতে দেখা যায়৷ ক্যাপশনে লেখা ছিল, “জেলার সাকসেস সেলিব্রেশন চালিয়ে যাচ্ছে! সুপারস্টার @রজনীকান্তকে বিভিন্ন গাড়ির মডেল দেখানো হয়েছে এবং মিস্টার কালানিথি মারান একটি নতুন BMW X7 এর চাবি সুপারস্টার কে দেওয়ার জন্যে বেছে নিয়েছে।” ‘জেলার’ ১০ টি ভাষায় ১০ আগস্ট মুক্তি পেয়েছে৷ ছবিটিতে প্রধান চরিত্রে ছিলেন, বিনায়কান, রাম্যা কৃষ্ণান এবং বসন্ত রবি। মোহনলাল, শিব রাজকুমার এবং জ্যাকি শ্রফ এই ছবিতে বিস্ফোরক ক্যামিও চরিত্রে উপস্থিত ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে