নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা, দেবগৌড়ার নাতির সাংসদপদ খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের ধাক্কা খেল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার পরিবার। নির্বাচন কমিশনের কাছে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রাজ্বল রেভান্নার লোকসভার সাংসদপদ অবৈধ বলে ঘোষণা করল কর্নাটক হাইকোর্ট। আর ওই সিদ্ধান্তের ফলে লোকসভার তৃতীয় সর্বকনিষ্ঠ সাংসদের সদস্যপদ খারিজ হয়ে গেল। কর্নাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন প্রাজ্বল রেভান্না।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেডিএসের টিকিটে পারিবারিক আসন হিসেবে পরিচিত হাসান থেকে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার বড় পুত্র এইচডি রেভান্নার ছেলে প্রাজ্বল রেভান্না। ভোটে জেতার পরেই নির্বাচন কমিশনের কাছে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অভিযোগ তুলে জেডিএস সাংসদের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পরাজিত প্রার্থী এ মঞ্জু। ওই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণও জমা দেন তিনি।

দীর্ঘ শুনানি শেষে শুক্রবার কর্নাটক হাইকোর্টের বিচারপতি কে নটরাজন নির্বাচন কমিশনের কাছে ভুয়ো হলফনামা জমা দেওয়ার অপরাধে প্রাজ্বল রেভান্নাকে সাংসদ পদের অযোগ্য বলে ঘোষণা করেন। সেই সঙ্গে তাঁর নির্বাচনী প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করেন। এদিন হাসানে দলের নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে বসার কথা ছিল রেভান্নার। হাসানে পৌঁছেো গিয়েছিলেন। কিন্তু কর্নাটক হাইকোর্টের রায়ের পরেই ওই বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে যান। বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ে তাঁকে যথেষ্টই বিমর্ষ লাগছিল। কর্নাটক হাইকোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন মামলাকারী এ মঞ্জু। জেডিএস সাংসদের সাংসদপদকে অবৈধ করার সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক