জানেন কী, অমিতাভের বাবার অসবর্ণ বিয়ে নিয়ে ক্ষুব্ধ সমাজকে কে শান্ত করেন?

আমি আরেকটা কথা বলতে চাই, সরোজিনী নাইডু আমার বাবার একজন দুর্দান্ত ভক্ত ছিলেন। আমার বাবা ইন্টারকাস্ট বিয়ে করেছিলেন। আমার মা তেজি শিখ পরিবারের সদস্য ছিলেন। তাই তখন এলাহাবাদে, আন্তঃবর্ণ বিবাহ এবং অন্য ধর্মে বিয়ে করাকে অবজ্ঞার নজরে দেখা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৫-তে সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। বরাবরের মতোই এই শোয়ের মুল আকর্ষণ তিনিই। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি। দেশের খুঁটিনাটি সবকিছুই তাঁর নাকের ডগায় থাকে। কখনও সেই বিষয়ে আবার কখনও নিজের বিষয়ে কোনও অজানা তথ্য দিতে সোশ্যাল মিডিয়ায় অবতরণ করেন তিনি। আবার কত নম্বর পোস্ট করলেন সেটিও জানিয়ে দেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৪ তম পর্বূ নিজের পরিবারের বিষয়ে একটি অজানা তথ্য শেয়ার করলেন অভিনেতা।

জানালেন, স্বাধীনতার পূর্বে তাঁর বাবা কবি তথা লেখক হরিবংশ রাই বচ্চন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছিলেন। অর্থাৎ তাঁদের ইন্টার-কাস্ট ম্যারেজ হয়। অভিনেতার মা তেজি বচ্চন ছিলেন শিখ ধর্মের মানুষ। আর তাঁকে বিয়ে করার জন্যে সমাজ তাঁর বাবাকে রীতিমতো অবহেলা করতে শুরু করেছিল। জাত-পাত সেই সময়ে ভারতে প্রকট ছিল। আর তখন অভিনেতার বাবাকে সমর্থন করতে এগিয়ে এসেছিলেন ‘ভারত কোকিলা’ সরোজিনী নাইডু। সেই সময়ে তাঁরা থাকতেন এলাহাবাদে। অমিতাভ বচ্চনের বাবা ছিলেন সাহিত্য আন্দোলনের একজন কবি ও লেখক। সেই সময়েই ‘মধুশালা’ নামক একটি বই লিখে সমাজে দারুণ সুনাম অর্জন করেছিলেন তিনি। ১৯৪১ সালে তেজিকে বিয়ে করেন হরিবংশ রাই বচ্চন। সম্প্রতি এই শোয়ের প্রতিযোগিকে প্রশ্ন করা হয়েছিল, বেগম আখতার কোন কবির দ্বারা প্রশংসিত হয়ে অভিনয়শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করেন? উত্তরে তিনি বলেন সরোজিনী নাইডু। এরপরেই অভিনেতা স্মৃতিচারণ করে বলেন, “বেগম আখতার যখন ১৯৩৪ সালে নেপাল ও বিহার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন, তখন সরোজিনী নাইডু তাঁর প্রশংসা করেছিলেন। পরে, তাঁকে তিন ‘মল্লিকা-ই-গজল’ উপাধি দিয়েছিলেন। পরবর্তীতে বেগম আখতারকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের গজল, দাদরা এবং ঠুমরি ঘরানার অন্যতম শ্রেষ্ঠ গায়ক হয়ে ওঠেন।”

এরপর ‘পা’ খ্যাত অভিনেতা বলেন, “সরোজিনী নাইডু একাধিক ভাষা জানতেন এবং সুশিক্ষিত ছিলেন। তিনি সংস্কৃত জানতেন এবং বহু দেশে ভ্রমণ করেছিলেন। তিনি একজন কবি এবং একজন রাজনীতিবিদও ছিলেন।” এরপর নিজের জীবনের ব্যক্তিগত উপাখ্যান ভাগ করে, অভিনেতা বলেন, “আমি আরেকটা কথা বলতে চাই, সরোজিনী নাইডু আমার বাবার একজন দুর্দান্ত ভক্ত ছিলেন। আমার বাবা ইন্টারকাস্ট বিয়ে করেছিলেন। আমার মা তেজি শিখ পরিবারের সদস্য ছিলেন। তাই তখন এলাহাবাদে, আন্তঃবর্ণ বিবাহ এবং অন্য ধর্মে বিয়ে করাকে অবজ্ঞার নজরে দেখা হত। আমার মাকে এলাহাবাদে নিয়ে আসার সময় আমার বাবা অনেক প্রতিরোধের সম্মুখীনও হয়েছিলেন। সরোজিনী নাইডুই প্রথম ব্যক্তি যিনি তাঁকে সমর্থনে এগিয়ে আসেন। তখন তিনিই তাঁকে পন্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে পরিচয় করিয়ে দেন যিনি এলাহাবাদের আনন্দ ভবনে থাকতেন। আমার এখনও মনে আছে যে সে আমার বাবাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।” উল্লেখ্য, ১৯১২ সালে প্রকাশিত ‘হায়দ্রাবাদের বাজারে’ নাইডুর সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলির মধ্যে একটি। তাঁকে ‘ভারতের নাইটিঙ্গেল’ও বলা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের