ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপে আজ শনিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুপুর তিনটের সময় শুরু হবে খেলা। ওই মহারণ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় টগবগিয়ে ফুটছে দুই দেশের ক্রিকেট প্রেমীরা। ওই মহারণের কয়েক ঘন্টা আগেই রোহিত শর্মাদের বিরুদ্ধে আজ কারা কারা দলের হয়ে মাঠে নামবে, সেই তালিকা ঘোষণা করে দিল পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে প্রথম একাদশে যারা ছিলেন, ভারতের বিরুদ্ধে তারাই নামছেন। অর্থা‍ৎ প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। দলে রয়েছেন অধিনায়ক বাবর আজম, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, মহম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম সাহ ও শাহিন আফ্রিদি। নেপালের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছিলেন পাক অধিনাযক বাবর আজম ও প্রবীণ ব্যাটার ইফতিখার আমেদ। দুজনেই শতরান পেয়েছিলেন। আর বল হাতে কার্যত ভেল্কি দেখিয়েছিলেন স্পিনার শাদাব খান। তাই উইনিং কন্ডিশন ভাঙতে চায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের পক্ষ থেকে শনিবারের ম্যাচের জন্য প্রথম একাদশ ঘোষণা করা হলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রথম একাদশ ঘোষণা করেনি। সূত্রের খবর, চির শত্রু পাকিস্তানের বিরুদ্ধে তিন পেসার, দুই অলরাউন্ডার, এক স্পিনার ও পাঁচ ব্যাটসম্যান নিয়ে দল সাজানো হবে। সূর্যকুমার যাদবের খেলার কোনও সম্ভাবনা নেই। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে