আদিবাসী মহিলাকে উলঙ্গ করে, প্যারেড করানোর অপরাধে গ্রেফতার স্বামী সহ ৮

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য রাস্তায় রাজস্থানের আদিবাসী মহিলাকে উলঙ্গ করে প্যারেড করানোর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। এর জেরে স্বামী সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের প্রতাপগড় জেলার একটি গ্রামে। ২০ বছর বয়সী এক মহিলাকে উলঙ্গ করে কুচকাওয়াজ করানোর অভিযোগ। ৩১ অগাষ্ট এই মর্মান্তিক ঘটনাটি ঘটায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। 

প্রতাপগড়ের এসপি অমিত কুমার বুদানিয়া জানিয়েছেন, ওই মহিলার স্বামী এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজন বেশকিছুদিন ধরে তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন। তিনি কিছুদিন ধরে অন্য পুরুষের সঙ্গে থাকছিলেন। এই কারণে তাঁর স্বামী, তার সহযোগীদের সঙ্গে সেই জায়গায় পৌঁছায়। তাঁকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। তাঁকে উলঙ্গ করে প্যারেড করায়। নির্যাতিতা ওই মহিলা চার-পাঁচ মাসের গর্ভবতী।

রাজস্থানের ডিজিপি উমেশ মিশ্র জানিয়েছেন, ওই মহিলার স্বামীই প্রধান অভিযুক্ত। ওই মহিলা আগে অন্য একজনকে বিয়ে করেছিলেন। তারপর মামলার প্রধান আসামি দ্বিতীয় ব্যক্তির সঙ্গে থাকতে শুরু করেন। বর্তমানে তিনি তৃতীয় পুরুষের সঙ্গে বসবাস করতে শুরু করেন। এই মামলায় প্রায় ১২-১৩ জন আসামি রয়েছে। যার মধ্যে ১০ জনের পরিচয় জানা গিয়েছে। ধৃতদের মধ্যে তিনজন পালানোর চেষ্টা করায় আহত অবস্থায় পুলিশ তাদের ধরে ফেলে। সেই তিনজনকে প্রতাপগড়ের জেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই বিষয়ে পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। রাজস্থানের ডিজিপি মিশ্র জানিয়েছেন, ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গ্রামে নিয়ে এসে এমন নির্মম অত্যাচার করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৩৫৪বি, ২৯৪, ৫০৪ ও ৪৯৮এ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে রাজস্থান পুলিশ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে