ঈশানের দুরন্ত অর্ধ শতরান, বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ঈশান কিষাণ আর হার্দিক ব্যাটিংয়ের চওড়া ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে ভারত। পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে দু’জনেই কার্যত খুনে মেজাজে ব্যাট করছেন। সব সমালোচনার জবাব দিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই অর্ধ শতরান করেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আর ওই অর্ধশতরান করতে ৫৪টি বল খেলেছেন ঈশান। ক্রিজে তাঁর সঙ্গে রয়েছেন সহ অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

ক্যান্ডির পাল্লিকেল্লে স্টেডিয়ামে শনিবার দুপুরে টাসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ৪ ওভার হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। তখন ভারতের রান ছিল বিনা উইকেটে ১৫। বৃষ্টি থামার পরে খেলা হতেই ভারতীয় ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে।তাড়াহুড়ো করতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বল মিস করেন রোহিত শর্মা। বিষাক্ত বল ছিটকে দেয় ভারত অধিনায়কের স্ট্যাম্প। সাজঘরে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। ভারত অধিনায়ক দ্রুত ফিরে যেতেই তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিরাট কোহলি। তার উপরে বিরাট ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তিনিও নিরাশ করেন। মাত্র সাত বলে চার রান করে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফেরেন। ৬.৩ ওভারে ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ৯ বলে ১৪ রান করে হারিস রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।

ফের খেলা শুরু হলে দেখে শুনে খেলতে থাকেন গিল ও ঈশান। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি শুভমন। হারিস রউফের দুর্দান্ত বল তাঁর স্ট্যাম্প ছিটকে দেয়। ৩১ বলে মাত্র ১০ করে সাজঘরে ফে্রেন ভারতের প্রতিভাবান ব্যাটার। এর পরেই পাক বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে যান ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য। দু’জনে রানের ফুলঝুরি ছোটান। ১৯.৪ ওভারে ১০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় ভারত। ৫৪ বলে নিজের অর্ধ শতরান করেন ঈশান।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে