পাকিস্তানকে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্য দিল রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ঈশান কিষাণ আর হার্দিক পাণ্ড্যর দুরন্ত ব্যাটিং সত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতায়  পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। পঞ্চম উইকেটে ঈশান কিষাণ ও হাদিক পাণ্ড্য জুটি বেঁধে দু’জনে ১৪০ রান না তুললে চরম লজ্জায় পড়তে হতো রোহিতরা। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি চারটি এবং হারিস রউফ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নিয়েছেন।    

ক্যান্ডির পাল্লিক্কেলে স্টেডিয়ামে শনিবার দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ৪ ওভার হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। তখন ভারতের রান ছিল বিনা উইকেটে ১৫। বৃষ্টি থামার পরে খেলা হতেই ভারতীয় ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে।তাড়াহুড়ো করতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বল মিস করেন রোহিত শর্মা। বিষাক্ত বল ছিটকে দেয় ভারত অধিনায়কের স্ট্যাম্প। সাজঘরে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। ভারত অধিনায়ক দ্রুত ফিরে যেতেই তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিরাট কোহলি। তার উপরে বিরাট ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তিনিও নিরাশ করেন। মাত্র সাত বলে চার রান করে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফেরেন। ৬.৩ ওভারে ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ৯ বলে ১৪ রান করে হারিস রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।

ফের খেলা শুরু হলে দেখে শুনে খেলতে থাকেন গিল ও ঈশান। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি শুভমন। হারিস রউফের দুর্দান্ত বল তাঁর স্ট্যাম্প ছিটকে দেয়। ৩১ বলে মাত্র ১০ করে সাজঘরে ফে্রেন ভারতের প্রতিভাবান ব্যাটার। এর পরেই পাক বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে যান ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য। দু’জনে রানের ফুলঝুরি ছোটান। ১৯.৪ ওভারে ১০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় ভারত। ৫৪ বলে একদিনের কেরিয়ারে নিজের সপ্তম অর্ধ শতরান করেন ঈশান। ক্রিজের অন্য প্রান্তে সতীর্থকে মারমুখী মেজাজে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি হার্দিক। তিনিও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন। ৬২ বলে নিজের একাদশতম অর্ধশতরান পূর্ণ করেন। অর্ধ শতরানের পরে আরও খুনে মেজাজ ধারণ করেন ঈশান। জুটিতে ১৩৮ রান যোগ হওয়ার পরে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে সাজঘরে ফেরান হারিস রউফ। পাক অধিনায়কের হাতে ক্যাচ তুলে দিয়ে ৮১ বলে ৮২ রান করে আউট হন ঈশান। এর পরে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যান হার্দিক। ৪৪ তম ওভারে বল করতে এসে ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা দেন  শাহিন আফ্রিদি। প্রথম বলে ফেরান হার্দিককে (৮৯ বলে ৮৭ রান)। শেষ বলে আউট করেন রবীন্দ্র জাদেজাকে (১৪)। পরের ওভারে শার্দুল ঠাকুরকে (৩) বলে ফেরান নাসিম শাহ। কুলদীপ যাদব ৪ রান করে নাসিমের বলে ফেরেন। যশপ্রীত বুমরাকে (১৬) আউট করে ভারতীয় ইনিংস মুড়িয়ে দেন নাসিম।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার