চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ সম্মেলনের ফাঁকেই বাইডেন-ম্যাক্রো-হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সপ্তাহে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন। যোগ দেবেন বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা। আমন্ত্রণের তালিকায় রয়েছে বিভিন্ন দেশের নাম। এর মাঝেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে জি-২০ সম্মেলন। এর দুদিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আগেই ভারতে চলে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলন শেষ হওয়ার পর, রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী।সম্প্রতি ব্রিকস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখোমুখি হলেও বৈঠক হয়নি। তাই এবার তাঁর সঙ্গেও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি।

 জানা গিয়েছে, বাইডেন ও ম্যাক্রোর সঙ্গে বিশেষ মধ্যাহ্ন ও নৈশভোজের  আয়োজন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট, তাঁর জন্য শুক্রবার বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে রবিবার মধ্যাহ্নভোজ করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ