‘গদর ২’-এর সাফল্য পার্টিতে সানির সঙ্গে বলিউডের তিন খান

মুম্বইয়ের পাপারাজ্জদের তোলা অনুষ্ঠানের ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সবথেকে মজার বিষয় হল, সানি দেওল কিছুদিন আগেই নিশ্চিত করেছেন যে, শাহরুখের সঙ্গে ১৬ বছরের মান-অভিমান ঘুচে তাঁরা আবারও বন্ধুত্ব ঠিক করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওলের বহু প্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’। মুক্তির আগে থেকেই এই ছবি ঘিরে ভক্তদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। সেই দেখা মিলেছিল দেশের প্রেক্ষাগৃহগুলিতেও। দেশজুড়ে রীতিমতো ছবি ঘিরে ব্যপক উত্তেজনা চলেছে। প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। ছবি মিশ্র সমালোচনা কুড়োলেও ব্যবসায়িক দিক দিয়ে কোনও ছাপ পড়েনি ছবির। যাই হোক, ২০০১ সালের চলচ্চিত্র গদর-এর দ্বিতীয় সংস্করণ এই ছবি। হিরো সানি দেওল ও আমিশা প্যাটেলের নস্টালজিক জুটির পুনরুজ্জীবন ছবিটির অন্যতম ইউএসপি ছিল। সব মিলিয়ে গদর 2-পাঠানের পর বলিউডের ব্যবসাকে আরও কিছুটা এগিয়ে দিয়েছে। আর গদর 2-এর সফলতার হাত ধরে এখন লাইমলাইটে আছেন আমিশা এবং সানি দেওল।

সাংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনেও গদর 2-এর বিশেষ স্ক্রিনিং হয়েছে। সুতরাং এতকিছু সাফল্যের পর গতকাল গদর 2-এর সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল টিমের তরফ থেকে। যেখানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। বলিউডের কে না উপস্থিত ছিলেন, শাহরুখ খান, গৌরি খান থেকে সলমন খান, আমির খান, কাজল, অজয় দেবগন, ধর্মেন্দ্র, সানির দুই ছেলে, কিয়ারা-সিদ্ধার্থ, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, শাহাদ কাপুর, কার্তিক আরিয়ান, সুনিল শেঠই ইত্যাদি। ২ রা সেপ্টেম্বর মুম্বইতেই গদর 2-এর স্ফল্য উদযাপনের একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন সানি দেওল। বিশেষ করে তারকা খচিত এদিনের জমকালো অনুষ্ঠানে বলিউডে তিন খানের উপস্থিতি পার্টির বিশেষ আকর্ষণ ছিল।

মুম্বইয়ের পাপারাজ্জদের তোলা অনুষ্ঠানের ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সবথেকে মজার বিষয় হল, সানি দেওল কিছুদিন আগেই নিশ্চিত করেছেন যে, শাহরুখের সঙ্গে ১৬ বছরের মান-অভিমান ঘুচে তাঁরা আবারও বন্ধুত্ব ঠিক করেছেন। ডর ছবির পরেই শাহরুখের সঙ্গে সানির ঝামেলা চলছিল, দীর্ঘদিন কথাবার্তা বন্ধ ছিল তাঁদের। তবে গদর 2-এর সাফল্যে শাহরুখ নিজেই সানিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এদিন হিন্দি সিনেমার মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে দেখতে বেরিয়ে এসেছিলেন সানি, সুপারস্টারের সঙ্গে সানিকে দেখে ভক্তরা এখন এই জুটিকে একসঙ্গে কোনও ছবিতে দেখতে চাইছেন।

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত