আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংখ্যালঘু পড়ুয়াদের উদ্দেশ্য করে পাকিস্তানে যাওয়ার মন্তব্য, বদলি হল অভিযুক্ত শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধিঃ  ফের শিক্ষকের বিরুদ্ধে সংখ্যালঘু পড়ুয়াদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের একটি বিদ্যালয়ে। পড়ুয়াদের উদ্দেশ্যে শিক্ষক ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্য করেন বলে অভিযোগ। এই মন্তব্যের জেরেই শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষা দফতরে অভিযোগ দায়ের করেন অভিভাবকেরা। অভিযোগের ভিত্তিতে বদলি করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে।

জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণীর ৫ জন শিশু ক্লাস চলাকালীন গণ্ডগোল করছিল। কন্নড় ভাষার শিক্ষিক তখন বিরক্তের সঙ্গে বলেন, “পাকিস্তানে যাও। এটা হিন্দুদের দেশ।”  কর্ণাটকের শিবমোগা জেলার একটি উর্দু শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়।

ব্লক এডুকেশন অফিসার বি নাগরাজ বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  উল্লেখ্য সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শিক্ষিকার নির্দেশে সংখ্যালঘু পড়ুয়াকে চড় মারছিল অন্য সহপাঠীরা। সেই নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ