‘এখন তুমিই আমার অনুপ্রেরণা’, শিল্পা শেট্টির ছেলের কোন গুণে মুগ্ধ টাইগার শ্রফ?

বেশ কয়েকটি অনুষ্ঠানে শিল্পা নিজেই খোলাখুলিভাবে অভিনেতার প্রশংসা করে বলেছিলেন, ভিয়ান প্রায়শই টাইগারের কাছে মার্শাল আর্ট শিখতে এবং অনুশীলনে চলে যায়। এমনকি শিল্পার একরত্তি ছেলে জিমন্যাস্টিকেও ব্যপক আগ্রহী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকা কিডরা সকলেই যে বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে যোগ দেবে তা কিন্তু নয়! বলিউডের বহু তারকা সন্তানরা অভিনয় নয়,বরং ছোট থেকেই খেলাধুলা বা নিজের অন্য কোনও দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছে। তবে কেউ কেউ আবার ইন্ডাস্ট্রির তারকাদের দ্বারা অনুপ্রাণিত। যেমন, একবার একটি ডান্স রিয়েলিটি শোয়ে, অভিনেত্রী শিল্পা শেট্টি নিজেই জানিয়েছিলেন তাঁর ছেলে ভিয়ান রাজ কুন্দ্রা, অভিনেতা টাইগার শ্রফের দ্বারা অনুপ্রাণিত, কেন? টাইগারের কাছ থেকে সে মার্শালআর্ট শিখতে চান এবং বাড়িতেই টাইগারের দ্বারা প্রভাবিত হয়ে মার্শালআর্ট প্রশিক্ষণ নেয়। বেশ কয়েকটি অনুষ্ঠানে শিল্পা নিজেই খোলাখুলিভাবে অভিনেতার প্রশংসা করে বলেছিলেন, ভিয়ান প্রায়শই টাইগারের কাছে মার্শাল আর্ট শিখতে এবং অনুশীলনে চলে যায়। এমনকি শিল্পার একরত্তি ছেলে জিমন্যাস্টিকেও ব্যপক আগ্রহী। যদিও সে তাঁর ফিটনেস ফ্রিক মায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যেই জিমন্যাস্ট প্রশিক্ষণ নিয়েছে। সম্প্রতি, ভিয়ান নিজেই তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা গিয়েছে, ভিয়ান তাঁর “আইডল” টাইগার শ্রফের সঙ্গে মার্শালআর্টের প্রশিক্ষণ নিচ্ছে।

ভিডিওতে, ভিয়ান এবং টাইগার উভয়কেই একজন পেশাদারের মতো পিছনে-উল্টাতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে ভিয়ান লিখেছে, “স্বপ্ন যখন সত্যি হয়। আজ আমার আইডলের সঙ্গে ট্রেনিং করতে পেরে খুব আনন্দ হচ্ছে।” টাইগার শ্রফকেও পোস্টটি ট্যাগ করেছে ভিয়ান৷ উত্তরে গণপথ অভিনেতা লিখেছেন, “এখন তুমি আমার ইনস্পো ভাই৷” ভক্তরাও ভিডিওটিতে একেবারে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “বাহ সে খুব ভালো করছে,” সঙ্গে লাল হার্টের একটি স্ট্রিং এবং তালির ইমোজি। আরেক ব্যবহারকারী বলেছেন, “ব্র্যাভো। চালিয়ে যাও বালক৷”

জুলাইয়ের শুরুতে, সেলিব্রিটি জিমন্যাস্টিকস প্রশিক্ষক রাহুল সূর্যবংশী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিয়ানের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন ভিয়ান কার্ডিওতে হাত দোলানো, পুল-আপ ওভারহেড বার, কিকিং, স্ট্রেচিং, কার্টহুইলিং সবকিছুতেই পটু। শিল্পা শেঠি ভিডিওটি পুনরায় ভাগ করে লিখেছিলেন, “গর্বিত মায়ের মুহূর্ত!” কাজের ফ্রন্টে, টাইগার শ্রফকে পরবর্তীতে রোহিত শেঠির সিংগাম এগেইন-এ একটি ছোট চরিত্রে দেখা যাবে। এছাড়াও, অক্ষয় কুমার এবং কৃতি শ্যাননের সঙ্গে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁতেও দেখা যাবে। অন্যদিকে শিল্পা শেঠি সোনাল যোশী পরিচালিত সুখীর শুটিং শেষ করেছেন। মুভিটিতে আরও অভিনয় করবেন কুশা কপিলা, ডেলনাজ ইরানি, পাভলিন গুজরাল, চৈতন্য চৌধুরী এবং অমিত সাধ। রোহিত শেঠির দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্সও রয়েছে তার হাতে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে