আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করল দিল্লি মেট্রো

নিজস্ব প্রতিনিধিঃ  আগামী সপ্তাহেই নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন। তাই ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’ চালু করল দিল্লি মেট্রো। ৪ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ টি ষ্টেশনে এই কার্ড বিক্রি করা হবে। এর জন্য সাময়িক কাউন্টার খোলা হবে।

জানা গিয়েছে, দু ধরণের টিকিট পাওয়া যাবে। ১ দিনের মেয়াদের কার্ড ২০০ টাকায় ও ৩ দিনের মেয়াদের কার্ড ৫০০ টাকায় পাওয়া যাবে। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এই কাউন্টারগুলি ১০ দিনের জন্য খোলা থাকবে।

কাশ্মীর গেট, চাঁদনি চক, চাউরি বাজার, নতুন দিল্লি, রাজীব চক, প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয়, উদ্যোগ ভবন, লোক কল্যাণ মার্গ এবং সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন থেকে এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড পাওয়া যাবে।

৮ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে। অন্য রুটে ট্রেনগুলি পরিবর্তন করা হয়েছে। জম্মু তাওয়াই-নয়া দিল্লি রাজধানী, তেজস রাজধানী হযরত নিজামুদ্দিন এবং বারাণসী-নিউ দিল্লি তেজস রাজধানী সহ ৭০টি ট্রেনকে অতিরিক্ত স্টপেজ স্টেশন দেওয়া হয়েছে। সামিটের কারণে  পর্যটকদের ভিড় বাড়তে পারে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সামিট। ফলে সেই সুবিধার্থে ট্যুরিস্ট কার্ড চালু করল দিল্লি মেট্রো।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ