‘জওয়ান’ মুক্তি নিয়ে হুমকি দিলেন বাংলাদেশের প্রবীণ পরিচালক

একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পায়। এখানে আর অন্য কোনো সিনেমা মুক্তি পাওয়া সম্ভব না। যদি কোনোভাবে মন্ত্রণালয় এটা মুক্তি দেয় তাহলে আমরা পথে নামবো, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। স্বাভাবিকভাবেই সুপারস্টারের ক্রেজ শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। ইতিমধ্যেই দেশ-বিদেশ জুড়ে কয়েক লাখ টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, ভারতের মতো একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। গতবছর পর্যন্তও বাংলা দেশে হিন্দি ছবি আমদানির কোনও ক্রেজ ছিলনা। কিন্তু পাঠানের দুর্দান্ত সাফল্যের পর এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহের মালিকদের হুজ্জতির ফলে অবশেষে সে দেশে হিন্দি ছবি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আসলে সেখানকার চলচ্চিত্রের বিরোধী শিল্পীদের ধারনা, হিন্দি ছবি সে দেশে মুক্তি পেলে সে দেশের ছবি আর কেউ দেখবে না। আর হিন্দি ছবিতে তারকাদের পোশাকগুলি সে দেশের মানুষের মধ্যে অন্যরকম ফেলতে পারে। তাই হিন্দি ছবি আমদানির অনুমতি ছিল না বাংলা দেশে। তবে জওয়ান মুক্তিতে এখনও কোনও আপত্তি জানায় নি চলচ্চিত্র শিল্পীরা।

কিন্তু এবার ‘জওয়ান’ মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্ট হুমকি দিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। যিনি পাঠান মুক্তির আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন ছবি মুক্তি না দেওয়ার। এবার জওয়ানেও একই হুমকি দিলেন পরিচালক। তাঁর কথায়, ‘জওয়ান মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কেননা বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমা দেশে আনতে। সেটা কিভাবে মুক্তি পাচ্ছে। তারপরেও নিয়ম ভেঙে?’ এই বিষয়টি নিয়ে আজ এফডিসিতে একটি সাংবাদিক সম্মেলনেরও আহবান জানিয়েছেন দেলয়ার জাহান ঝন্টু। প্রযোজক সমিতির কথায়, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন শুক্রবার। তাই বাংলাদেশে ৮ সেপ্টেম্বরও ‘জওয়ান’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে জটিলতা দেখা দিয়েছিল। যেহেতু ওইদিন দেশের ২ টি ছবির মুক্তির কথা তাই একই দিনে জওয়ান মুক্তির ঘোষণা করা হয়।

ঝন্টুর কথায়, ‘একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পায়। এখানে আর অন্য কোনো সিনেমা মুক্তি পাওয়া সম্ভব না। যদি কোনোভাবে মন্ত্রণালয় এটা মুক্তি দেয় তাহলে আমরা পথে নামবো, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না। এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে ‘জওয়ান’ বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে