জি-২০ সম্মেলনে জিনপিং এর অনুপস্থিতিতে অসন্তুষ্ট বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী সপ্তাহেই দিল্লিতে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে রুশ্ প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গরহাজিরার কথা আগেই জানা গিয়েছিল। এবার তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এই সম্মেলনে উপস্থিত না থাকা নিয়ে তিনি হতাশ বলে জানালেন।

রবিবার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,  ”আমি খুবই অসন্তুষ্ট, তবে শিগগিরই আমাদের দেখা হবে।”  নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এপিইসি সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে পারেন শি জিনপিং-কে। সেখানেই তাঁদের দেখা হতে পারে বলে আশা বাইডেনের।

শি জিনপিং এর ভারতে না আসার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। তাঁর পরিবর্তে চিনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে যোগ দেবেন বলে শোনা যায়। জি-২০ সম্মেলনের মাঝে আমেরিকা চিনের যে তাইওয়ান ইস্যুতে মতবিরোধ তা সেরে নিতে চেয়েছিলেন বাইডেন। ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন,  জন কেরি এবং বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য চিন সফর করেছেন। বাইডেনের প্রত্যাশা ছিল যে, ভারতে জি-২০ বৈঠকের মাঝে চিনের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া যাবে।  গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ সম্মেলনে আলাদাভাবে কথা বলেছিলেন বাইডেন ও জিনপিং। তারপরই চিনের নজরদারি বেলুন মার্কিন সীমা পেরনো ইস্যুতে তিক্ত হয় দুই দেশের সম্পর্ক।

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক