ঝাড়গ্রামে ধান বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গাডরো এলাকায় বাইকের সাথে লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক। সোমবার ঝাড়গ্রাম ব্লকের(Jhargram Block) গাডরো এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কের ওপর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়ির গতি এতটাই ছিল যে বাইকের পেছনে ধাক্কা মেরে ধান বোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইতিমধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনায়।

ঝাড়গ্রাম থানার পুলিশ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে(Jhargarm Medical College Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। পুলিশ সুত্রে জানা যায় , হিমাংশু মাহাত মোহনপুরের বাসিন্দা ও শ্যামাপদ মাহাত লোহামেলিয়ার বাসিন্দা। দুজনেই বাইকে করে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার পথে দ্রুত গতিতে ধান বোঝাই ট্রাক ধাক্কা মারে পেছনে।

এলাকায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত দুই যুবকের মাথায় হেলমেট(Helmet) ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। কি করে এই রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনার দরুন ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরে বিশাল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়িটি এবং ভেঙে যাওয়া মোটরসাইকেলটি আটক করেছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং