‘জওয়ান’ মুক্তির আগে মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে পুজো শাহরুখের

তবে ধর্মীয় বিশ্বাস তাঁর মধ্যে যে ভরপুর তা নিশ্চয়ই সবারই জানা। নিজে অন্য ধর্মের মানুষ হয়েও হিন্দু মন্দিরে যেতে কোনও দ্বিধাই করেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জওয়ান’-নিয়ে উন্মাদনা গোটা বিশ্বজুড়ে। জওয়ান অবতারে শাহরুখকে দেখতে রীতিমতো উত্তাল গোটা দেশ। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। এই ছবির মাধ্যমেই প্রথম দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মেলালেন অভিনেতা। সঙ্গে নয়নতারার সঙ্গে শাহরুখের রোমান্স দেখতে উৎফুল্ল গোটা দেশ। ইতিমধ্যেই শাহরুখের ‘জওয়ান’ লুকের কাট আউটে ভরে গেছে গোটা দেশ। ইতিমধ্যেই টিকিটের দাম সকল রেকর্ড ছাড়িয়েছে। পাঠানের বক্সঅফিস বাজেটকেও ছাড়িয়ে যাবে বলে আশা। যাই হোক, প্রচার পর্বে কখনই বিশ্বাসী নন শাহরুখ খান। তবে ধর্মীয় বিশ্বাস তাঁর মধ্যে যে ভরপুর তা নিশ্চয়ই সবারই জানা। নিজে অন্য ধর্মের মানুষ হয়েও হিন্দু মন্দিরে যেতে কোনও দ্বিধাই করেন না তিনি।

দিন কয়েক আগেই সিনেমার জন্য প্রার্থনা চাইতে জম্মুর বৈষ্ণো দেবী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন অভিনেতা। তাও আবার নিজেকে আড়াল করে রাত সাড়ে ১১ টা নাগাদ মন্দিরে যান কিং খান। অভিনেতা সেখানে ৪০ থেকে ৫০ মিনিট কাটিয়েছিলেন। এবার তিনি তিরুপতি মন্দিরে গেলেন মেয়েকে নিয়ে। আগামীকাল সকালে ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরে যাবেন শাহরুখ খান। এই প্রথম তিনি বালাজির মন্দিরে পৌঁছলেন শাহরুখ খান। শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির ব্যপক নিয়মের জন্য পরিচিত। কিন্তু অ-হিন্দু প্রাঙ্গনে অভিনেতা যেহেতু মুসলিম তাঁকে প্রবেশ করতে দেওয়া নিয়েও হৈচৈ পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে মন্দিরের ভিতরে প্রবেশের আগে কিছু কাগজপত্রে সই করেছিলেন তিনি। এদিন তিরূপতিতে সাদা পোশাকে হাজির হয়েছিলেন অভিনেতা, তাঁর সঙ্গে ছিলেন সুহানা এবং নয়নতারা। দুজনেই সাদা পোশাকে মুড়ে ছিলেন। এদিন মন্দিরে মাথা ঠেকিয়েই বেরিয়ে পড়েন অভিনেতা।

পাঠান মুক্তির আগে তিনি মক্কায় ওমরাহও করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং তিনি সিনেমাটির জন্য আশীর্বাদ পেতে মা বৈষ্ণো দেবীর মন্দিরে গিয়েছিলেন। শাহরুখ খানের জওয়ান ৩০০ কোটি বাজেটে তৈরি হয়েছে। এটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকারও বেশি আয় করবে বলে আশা করা যাচ্ছে। এমনকি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র প্রেমীরাও অ্যাকশন মুভিটির জন্য খুবই উচ্ছ্বসিত।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে